দুই বাংলায় মুক্তি পাচ্ছে সিনেমা, কিন্তু মিথিলা আছেন তানজানিয়ায়

বিনোদন রিপোর্ট
১৬ জুন ২০২২, ১৩:৩১আপডেট : ১৬ জুন ২০২২, ১৬:৪৬

দুই বাংলায় একই সঙ্গে মুক্তি পাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার দুটি ছবি। ১৭ জুন বাংলাদেশে ‘অমানুষ’ ও ভারতে ‘আয় খুকু আয়’ হলে যাচ্ছে। পাশাপাশি অভিনেত্রীর রয়েছে বাড়তি উচ্ছ্বাসও। কারণ, এর মাধ্যমে প্রথমবারের মতো নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে তার।

কিন্তু বাংলাদেশ বা ভারত নয়, মিথিলা এখন আছেন তানজানিয়ায়! আর সে কারণে এই অভিনেত্রীর মন খারাপ।

এক ভিডিও বার্তায় মিথিলা বললেন, ‘‘আমি এই মুহূর্তে অফিসের কাজে তানজানিয়ায় আছি। আপনারা সবাই জানেন আমার প্রথম ছবি ‘অমানুষ’ মুক্তি পাচ্ছে ১৭ জুন। আমি প্রিমিয়ারে থাকতে পারছি না, এজন্য মনটা খুব খারাপ। কারণ, আমি এই মুহূর্তে অনেক দূরে আছি, দেশ থেকে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো, আপনারা হলে আসুন, ছবিটি দেখুন।’

নিরব ও মিথিলা

মিথিলা বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসেবে কর্মরত আছেন।

এদিকে, অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমায় কাজ করেছেন নিরব, নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিমসহ অনেক গুণী শিল্পী। 

অন্যদিকে, ভারতের কলকাতায় মুক্তি পাচ্ছে ‘আয় খুকু আয়’ ছবি। এতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। সেখানে মফস্বলের নিম্ন-মধ্যবিত্ত পরিবারের একজন মা তিনি। ‘আয় খুকু আয়’ মূলত বাবা আর মেয়ের গল্প। এটি পরিচালনা করেছেন শৌভিক কুণ্ডু।

প্রসেনজিৎ ও মিথিলা

/এম/এমওএফ/
সম্পর্কিত
মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!
মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!
পর্দায় প্রথম ডক্টর মিথিলা!
পর্দায় প্রথম ডক্টর মিথিলা!
তিনি এখন ড. মিথিলা
তিনি এখন ড. মিথিলা
মায়ের হাত ধরে মেয়ের অভিষেক
মায়ের হাত ধরে মেয়ের অভিষেক
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?