ওমান ইতিহাসের সবচেয়ে বড় সংগীত উৎসবে অংশ নিচ্ছেন তারা

বিনোদন ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৫আপডেট : ০১ মার্চ ২০২৩, ০১:২৯

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল সংগীত ও সাংস্কৃতিক উৎসব। দেশটির অটোমোবাইল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ২ মার্চ শুরু হচ্ছে এটি। পাঁচ দিনের এই উৎসবে ওমানের শিল্পীরা ছাড়াও সৌদি আরব, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের তারকা শিল্পীরা পারফর্ম করবেন। সেই তালিকায় বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন চিত্রনায়ক শাকিব খান, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, ন্যানসি ও ইমরান মাহমুদুল।
 
ওমান অবজারভারের এক প্রতিবেদন থেকে জানা গেছে, গত রবিবার (২৬ ফেব্রুয়ারি) ওমান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের সদস্য ও উৎসবের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জামাল বিন সাইদ আল তাজ উৎসবটি ঘোষণা করেছেন। আয়োজন শুরু হবে ২ মার্চ থেকে।
 
‘মাস্কাট বিটস’ অনুষ্ঠিত হবে মাসকট অ্যারেনায়। প্রতিদিন ২০ হাজার দর্শক এতে অংশ নিতে পারবেন। আয়োজনটির জন্য তৈরি করা হয়েছে ২৪ মিটার প্রশস্ত বিশাল মঞ্চ। যেখানে অত্যাধুনিক প্রযুক্তি ও আলোকসজ্জা থাকছে।
 
২ মার্চের পর ৩, ৪, ১০ ও ১১ মার্চ চলবে ‘মাস্কাট বিটস’র জমকালো আয়োজন। সৌদি আরবের অন্যতম বড় তারকা আয়েধ ইউসুফের পরিবেশনা দিয়ে শুরু হবে এই উৎসব। এরপর ৩ মার্চ অংশ নেবেন ভারতের মিউজিক্যাল জিনিয়াস ইলাইয়ারাজা।
 
বাংলাদেশি তারকারা পারফর্ম করবেন ৪ মার্চ। ফলে প্রবাসে থেকেই নিজ দেশের শিল্পীদের পরিবেশনা উপভোগ করতে পারবেন ওমানে থাকা বাংলাদেশিরা।
 
ওমান ইতিহাসের সবচেয়ে বড় সংগীত উৎসবে অংশ নিচ্ছেন তারা ১০ মার্চ উৎসবটি মাতাবেন বলিউড গায়িকা সুনিধি চৌহান। এরপর ১১ মার্চের সমাপনী আকর্ষণ হিসেবে থাকছেন পাকিস্তানের নন্দিত গায়ক রাহাত ফতেহ আলী খান। 

জানা গেছে, মোট ১৩০ জন সংগীতশিল্পী অংশ নেবেন ‘মাস্কাট বিটস’-এ। এটি ওমানের ইতিহাসের অন্যতম বড় লাইভ কনসার্ট হতে যাচ্ছে। আয়োজনটি নিয়ে ব্রিগেডিয়ার জামাল বিন সাইদ আল তাজ বলেন, ‘এটি একটি ব্যতিক্রম আয়োজন, যেখানে আমাদের স্থানীয় মেধাবীরা বৈশ্বিক তারকাদের সঙ্গে একই মঞ্চে নিজেদের তুলে ধরতে পারবেন।’

সূত্র: ওমান অবজারভার

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 
কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’