সৌদি আরবের প্রেক্ষাগৃহে বাংলাদেশের ‘সুড়ঙ্গ’!

বিনোদন রিপোর্ট
০৩ জুলাই ২০২৩, ১৭:৪৩আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১৯:০৪

খবরটা চমকপ্রদ এবং একইসঙ্গে প্রবল সম্ভাবনার বটে। কেননা, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রচুর বাংলাদেশি বসবাস করেন। সেই দেশের প্রেক্ষাগৃহে যদি বাংলাদেশের সিনেমা মুক্তি পায়, তাহলে তা ঢালিউডের জন্য বড় বাজারে পরিণত হতে পারে। আর এই সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে সম্প্রতি মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমার হাত ধরে।

হ্যাঁ, সৌদি আরবের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। সোমবার (৩ জুলাই) খবরটি দিলেন ‘সুড়ঙ্গ’র প্রযোজক শাহরিয়ার শাকিল। এদিন বিকালে স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, মধ্যপ্রাচ্যের সাতটি দেশে ছবিটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।

শাহরিয়ার শাকিলের ভাষ্য, “সম্ভবত এই প্রথম সৌদি আরবের প্রেক্ষাগৃহে বাংলাদেশের কোনও সিনেমা মুক্তি পাবে। যেহেতু দেশটির সরকার অনুমতি দিয়েছে, আমরা তাই সেখানে মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। মধ্যপ্রাচ্যের মোট সাতটি দেশে ‘সুড়ঙ্গ’ মুক্তি পাবে। বাংলাদেশি তথা বাংলা ভাষাভাষী মানুষের জন্য ছবিটা বানানো। এবং এটি এমনভাবে বানানো যে বাংলাদেশের মানুষ যেমন পছন্দ করবে, আবার ওপার বাংলার মানুষও কানেক্ট করতে পারবে। ইতোমধ্যে আমরা পশ্চিমবঙ্গের গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন রিভিউয়ারের কাছ থেকে উৎসাহ পাচ্ছি।”

ঘোষণা দিলেও অবশ্য মধ্যপ্রাচ্যের মুক্তির তারিখ এবং অন্য দেশগুলোর নাম জানালেন না শাহরিয়ার শাকিল। আঁচ করা যায়, বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। চূড়ান্ত হলেই আসবে তারিখসহ ঘোষণা। 

‘সুড়ঙ্গ’র প্রযোজকের সঙ্গে নির্মাতা ও নায়ক-নায়িকা এদিকে আগামী ৭ জুলাই অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’। সেখানে অগ্রিম টিকিট বিক্রিতেও মিলছে বিপুল সাড়া। আগামী ২১ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও কানাডায় ছবিটি মুক্তি পাবে বলেও জানালেন প্রযোজক। এরপর ২৮ জুলাই দেশটির অন্যান্য অঙ্গরাজ্যের প্রেক্ষাগৃহেও উঠবে আফরান নিশোর প্রথম (বড় পর্দার) সিনেমা।

শুধু তাই নয়, ভারতে মুক্তির বিষয়টিও চূড়ান্ত। সেখানে ‘সুড়ঙ্গ’ মুক্তি দিচ্ছে কলকাতার প্রভাবশালী প্রতিষ্ঠান এসভিএফ। ইতোমধ্যে তারা আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছে। সেন্সর পর্ব সম্পন্ন হলেই জানানো হবে মুক্তির তারিখ।

উল্লেখ্য, রায়হান রাফী নির্মিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে আছেন তমা মির্জা। ছবিটি প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
ইয়েমেনে হুথি ও সৌদিপন্থি সরকারের পাল্টাপাল্টি হামলায় পূর্ণাঙ্গ যুদ্ধের শঙ্কা
ইয়েমেনে হুথি ও সৌদিপন্থি সরকারের পাল্টাপাল্টি হামলায় পূর্ণাঙ্গ যুদ্ধের শঙ্কা
নতুন পেশায় তমা মির্জা, তবে কি অভিনয় ছাড়ছেন
নতুন পেশায় তমা মির্জা, তবে কি অভিনয় ছাড়ছেন
মরুভূমির বুকে প্রাচীন সভ্যতার শহর, ঘুরে আসুন সৌদির আলউলা
মরুভূমির বুকে প্রাচীন সভ্যতার শহর, ঘুরে আসুন সৌদির আলউলা
এক বছরের ওমরাহ ভিসা থাকলেও প্রতি সফরের আগে যা করতে হবে
এক বছরের ওমরাহ ভিসা থাকলেও প্রতি সফরের আগে যা করতে হবে
বিনোদন বিভাগের সর্বশেষ
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!
‘টক্সিক’-এ প্রথমে ‘না’ নয়নতারার, পরে কেন বদলালেন সিদ্ধান্ত
‘টক্সিক’-এ প্রথমে ‘না’ নয়নতারার, পরে কেন বদলালেন সিদ্ধান্ত
শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়
শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়