বলিউডের সোনাল, টলিউডের পায়েল, আরও যারা শাকিবের ছবিতে

বিনোদন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২৩, ১২:৫৮ আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১২:৪৮

‘প্রিয়তমা’র আকাশচুম্বী সাফল্যের পর দম নিচ্ছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। সময় নিয়ে, বেছে নতুন প্রজেক্টে যুক্ত হতে চান। এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও ছবির ঘোষণা যদিও দেননি, তবে নির্মাতা অনন্য মামুনের পরিচালনায় ‘দরদ’ নামের একটি ছবিতে কাজ করছেন বলে জানা যায়।

বেশ কিছু দিন ধরেই ‘দরদ’ নিয়ে চর্চা হচ্ছে। শাকিব ভক্তদের মাঝেও বিরাজ করছে উচ্ছ্বাস-উত্তেজনা। কারণ অনন্য মামুনের দাবি অনুসারে, এই ছবি বাংলাদেশের পাশাপাশি গোটা ভারতেও মুক্তি পাবে। আর শাকিবের বিপরীতে বলিউডের নায়িকাসহ আরও অনেক তারকার উপস্থিতি থাকবে।

মাঝে গুঞ্জন ছড়ায়, ‘দরদ’-এ শাকিবের নায়িকা হচ্ছেন জেরিন খান। তবে সর্বশেষ খবর অনুযায়ী, ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন সোনাল চৌহান। ২০০৮ সালে ‘জান্নাত’ দিয়ে অভিষেক হওয়া এই অভিনেত্রীকেই দেখা যাবে ঢাকাই নবাবের বিপরীতে।

সোনাল চৌহানকে সর্বশেষ দেখা গেছে ‘আদিপুরুষ’ সিনেমায়। ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এই ছবিতে তিনি কাজ করেছেন প্রভাস, কৃতি স্যানন, সাইফ আলি খানদের সঙ্গে।

সোনাল চৌহান শুক্রবার (৬ অক্টোবর) ‘দরদ’ সিনেমার আরও কয়েকজন অভিনয়শিল্পীর নাম প্রকাশ করেছেন নির্মাতা মামুন। তারা হলেন- ঢাকার মিশা সওদাগর, লুৎফর রহমান জর্জ, এলিনা শাম্মী, ইমতু রাতিশ ও রিও; কলকাতা থেকে থাকছেন পায়েল সরকার ও দেবচন্দ্রিমা রায় এবং বলিউড থেকে আরও থাকছেন গুণী অভিনেতা রাজেশ শর্মা।

ছবি নিয়ে এখনই বেশি কিছু বলতে নারাজ মামুন। কেবনল এতটুকু বললেন, ‘পায়েল সরকারকে একজন সাহসী পুলিশ চরিত্রে দেখা যাবে। আর দেবচন্দ্রিমা হাজির হবেন একজন মডেলের ভূমিকায়। আরও অনেকের নাম জানানোর বাকি। বাংলাদেশ ও ভারতের অনেক শিল্পী থাকছেন। একটু সময় নিয়ে গুছিয়ে জানাতে চাই।’

‘দরদ’ সিনেমার অভিনয়শিল্পীদের একাংশ/ ছবি: অনন্য মামুনের ফেসবুক ‘দরদ’ সিনেমাটি নিয়ে গত কয়েক মাস ধরেই ভারতে ছুটোছুটি করছেন অনন্য মামুন। বাংলাদেশের পাশাপাশি ভারত থেকে এটি এসকে মুভিজ ও ওয়ান ওয়ার্ল্ড মুভিজ প্রযোজনা করবে। বাংলার সঙ্গে হিন্দি, তামিল, তেলুগু ও মালায়লাম ভাষায় ছবিটি মুক্তি পাবে বলেও দাবি মামুনের। চলতি মাসেই ছবিটির শুটিং শুরু হবে বলে শোনা যাচ্ছে।

/কেআই/
সম্পর্কিত
শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক
শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক
শাকিব থেকে সিয়াম, ২০২৭ সালে মুক্তি পাবে যেসব তারকার সিনেমা
শাকিব থেকে সিয়াম, ২০২৭ সালে মুক্তি পাবে যেসব তারকার সিনেমা
পিছিয়ে গেল শাকিবের ‘সোলজার’, শুটিং বাকি আর কতদিন
পিছিয়ে গেল শাকিবের ‘সোলজার’, শুটিং বাকি আর কতদিন
বছর কি কারেন্টের গতিতে চলে যায়: শাকিব খান
বছর কি কারেন্টের গতিতে চলে যায়: শাকিব খান
বিনোদন বিভাগের সর্বশেষ
তাদের টার্গেট ছিল, সফল হয়নি: আসিফ আকবর
তাদের টার্গেট ছিল, সফল হয়নি: আসিফ আকবর
৫০ বছরে ফিডব্যাক, বছরজুড়ে কনসার্ট
৫০ বছরে ফিডব্যাক, বছরজুড়ে কনসার্ট
‘থ্রি ইডিয়টসের’ সিক্যুয়েল নিয়ে সুখবর দিলেন আমির খান
‘থ্রি ইডিয়টসের’ সিক্যুয়েল নিয়ে সুখবর দিলেন আমির খান
‘আহা জীবন’-এ কী গল্প বলবেন সুনেরাহ-ইরফান
‘আহা জীবন’-এ কী গল্প বলবেন সুনেরাহ-ইরফান
প্রসেনজিৎ কেন কুসুম সিকদারকে ‘পুটলি’ নামে ডাকতেন
প্রসেনজিৎ কেন কুসুম সিকদারকে ‘পুটলি’ নামে ডাকতেন