সন্তান জন্মের পর সীমানা পেরিয়ে...

বিনোদন ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৪

মেয়ে দুয়া জন্মের পর দীপিকা পাড়ুকোন সাফ জানিয়ে দিয়েছিলেন, তিনি নিজ হাতে সন্তানকে বড় করতে চান। ঠিক যেভাবে তার মা তাকে গড়ে তুলেছিলেন। যে কারণে দীপিকা নতুন কোনও কাজও হাতে নেননি।

তবে কাজপাগল দীপিকার পক্ষে আর কতদিনইবা ঘরে বসে থাকা সম্ভব। কয়েকদিন আগেই ভারতের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ফ্যাশন শোয়ের ২৫ বছর পূর্তিতে র‍্যাম্পে হাজির হন দীপিকা। এখানে তাকে রেট্রো এবং বোহো ভাইবস লুকে দেখা যায়। 

বলিউড মাস্তানির এমন উজ্জ্বল উপস্থিতি যেন শোয়ের জৌলুস বাড়িয়ে দিয়েছিলো কয়েকগুণ। ভক্তরা তাকে সম্বোধন করেছেন, ‘আল্টিমেট বিউটি কুইন’ নামে।

এবার আরও একধাপ এগিয়ে দুবাইতে হাজির হলেন তিনি। সন্তান জন্মের পর এই প্রথম দেশের বাইরে কোনও অনুষ্ঠানে অংশ নিলেন দীপিকা।

২০২২ সাল থেকে ফরাসি জুয়েলারি ব্র্যান্ড কার্টিয়ারের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর দীপিকা পাড়ুকোন। দুবাইতে এই ব্র্যান্ডের রজতজয়ন্তী উদযাপনে অসাধারণ লুকে দেখা গেছে তাকে।

এই উপলক্ষে দীপিকা পাড়ুকোন ডিজাইনার মনিকা এবং কারিশমার ডিজাইনে একটি ফ্লোয়েবল কালো গাউন পরেছিলেন। চুল বেঁধেছিলেন সুন্দর খোঁপায়। সুরমায় আঁকা চোখের সঙ্গে গ্ল্যামারাস লুক তাকে আরও উজ্জ্বল করে তুলেছিলো। ৬৩.৭৬ ক্যারেটের হিরের নেকলেস তার সমস্ত সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছিলো।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

অভিনেত্রী নিজেই ছবিগুলো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমার বন্ধুদের সঙ্গে একটি দুর্দান্ত সন্ধ্যা।’ 

উল্লেখ্য, দীপিকা পাড়ুকোন গত সেপ্টেম্বরে মেয়ে সন্তানের জন্ম দেন। তাকে শেষবার রোহিত শেঠির ‘সিঙ্গাম এগেইন’ সিনেমায় দেখা গিয়েছিলো। 

সূত্র: এনডি টিভি 

/সিবি/এমএম/
সম্পর্কিত
ফিরছেন দীপিকা…
ফিরছেন দীপিকা…
ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন
ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন
অ্যাটলির সিনেমা দিয়ে ফিরছেন দীপিকা পাড়ুকোন
অ্যাটলির সিনেমা দিয়ে ফিরছেন দীপিকা পাড়ুকোন
দীপিকাকে ‘অ্যানিমেল’ নির্মাতার কটাক্ষ
দীপিকাকে ‘অ্যানিমেল’ নির্মাতার কটাক্ষ
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি