বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ১৬৩৯ কোটি টাকা সহায়তা প্রয়োজন: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৩
image

মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষদের জন্য পরবর্তী ছয় মাসে ২০০ মিলিয়ন মার্কিন ডলার পরিমাণ সহায়তার প্রয়োজন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৬৩৯ কোটি ৫০ লাখ টাকা। শুক্রবার (২২ সেপ্টেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশে নিয়োজিত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ডি. ওয়াটকিনস নতুন এ হিসেব জানান।

ত্রাণের জন্য মরিয়া রোহিঙ্গারা
এর আগে গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ৭৮ মিলিয়ন ডলার তথা ৬৩৯ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা সহায়তার আবেদন করেছিল জাতিসংঘ। তবে এখনও বাংলাদেশে আসছে রোহিঙ্গারা।

বাংলাদেশে নিয়োজিত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ডি. ওয়াটকিনস শুক্রবার ঢাকায় রয়টার্সকে বলেন, ‘এ মুহূর্তে আমরা ২০০ মিলিয়ন ডলার সহায়তা প্রয়োজন বলে হিসেব করেছি। এ পরিমাণটা নিশ্চিত নয়, হাতে থাকা তথ্যের ভিত্তিতে একটি ধারণাকৃত হিসেব এটি। জরুরি প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে আমরা এ হিসেব করেছি এবং এ মুহূর্তে আমরা জানি পরবর্তী ছয় মাস পর্যন্ত এ অবস্থা চলবে।’

নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে বিদ্রোহীদের হামলার পর গত ২৫ আগস্ট সামরিক বাহিনীর অভিযান জোরদার হয়। নিধনযজ্ঞ থেকে বাঁচতে এরইমধ্যে বাংলাদেশে পালিয়ে এসেছেন চার লাখ বাইশ হাজার রোহিঙ্গা। 

/এফইউ/
সম্পর্কিত
২০ রুপি ঘুষের অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, খালাস দুই সরকারি কর্মচারী
৮ বছরের শিশুর পোশাক নিয়ে আপত্তি, পুনে কেল্লায় দুই ঘণ্টা ধরে পর্যটকদের পেটালো স্থানীয়রা
প্রেমিককে খুন করে ট্রাকে আগুন, দুর্ঘটনা সাজিয়েও শেষরক্ষা হলো না
সর্বশেষ খবর
২০ রুপি ঘুষের অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, খালাস দুই সরকারি কর্মচারী
২০ রুপি ঘুষের অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, খালাস দুই সরকারি কর্মচারী
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বরখাস্তের পর প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর
বরখাস্তের পর প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন