ইয়েমেনে বৃহত্তম বন্দরনগরীতে সৌদি অভিযান চলছে, নিহত ২৬

বিদেশ ডেস্ক
১৪ জুন ২০১৮, ০৮:৫০আপডেট : ১৪ জুন ২০১৮, ০৮:৫৪

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বৃহত্তম বন্দরনগরী হোদাইদাহতে সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত এই অভিযানে ২৬ জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার বিদ্রোহী গোষ্ঠী হুথি অধ্যুষিত এই এলাকাটিতে অভিযান শুরু করে সৌদি জোট।

ইয়েমেনে বৃহত্তম বন্দরনগরীতে সৌদি অভিযান চলছে, নিহত ২৬ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের চারজন সেনা রয়েছেন। আর হুথি বিদ্রোহীদের মধ্যে নিহত হয়েছেন ২২ সেনা।

২০১৫ সালে ইয়েমেনে হস্তক্ষেপের পর এটাই সৌদি জোটের সঙ্গে হুথিদের সবচেয়ে বড় লড়াই। হুথিদের সব ধরনের সুবিধা বন্ধ করে দিয়ে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার জন্যই বন্দরটিতে হামলা চালিয়েছে জোট। জঙ্গিবিমান ও জাহাজের পাশাপাশি আরব আমিরাত সমর্থিত ইয়েমেনি বাহিনী, লোহিত সাগরের উপকূলীয় অঞ্চলের স্থানীয় দলগুলোর পাশাপাশি হুথিদের হাতে নিহত দেশটির সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহর ভাতিজার নেতৃত্বাধীন একটি ব্যাটেলিয়ন জোটের পক্ষে এই অভিযানে অংশ নিয়েছে।

এই বিষয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা হয়েছে।

হোদাইদাহর দক্ষিণাঞ্চলে অবস্থিত শহরের বিমানবন্দর আল-দুরাইমিকে ঘিরেই মূলত লড়াই শুরু হয়েছে। হোদাইদাহ বন্দর দিয়েই দেশটির বেশিরভাগ ত্রাণ পৌঁছে। ফলে যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে অন্তত ৮০ লাখ মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে।

আমিরাতি বার্তা সংস্থা ওয়াম, তার চারজন সেনার মৃত্যুর কথা নিশ্চিত করেছে। আর মেডিকেল সূত্র জানিয়েছে হুথি নিহতের সংখ্যা ২২। সৌদি জোটের দাবি, বুধবার শহরের হুথি স্থাপনাগুলোকে লক্ষ্য করে ১৮টি বিমান হামলা চালানো হয়।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম