‘ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা মানতে ইরাক বাধ্য নয়’

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০১৯, ১৫:৫৯ আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১৬:০৯

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ আলী আল-হাকিম বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র একতরফাভাবে যে নিষেধাজ্ঞা দিয়েছে তা মানতে বাধ্য নয় বাগদাদ। এ নিষেধাজ্ঞা এড়িয়ে তেহরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখার বিষয়টি ইরাকের বিবেচনাধীন রয়েছে।

‘ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা মানতে ইরাক বাধ্য নয়’ আলী আল-হাকিম বুধবার সাংবাদিকদের বলেন, এই নিষেধাজ্ঞা কিংবা অবরোধ যাই বলা হোক না কেন এটি একতরফা। এটি কোনও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নয়। ফলে এটি মেনে চলতে ইরাক বাধ্য নয়।

তিনি বলেন, ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য অব্যাহত রাখার জন্য সম্ভাব্য উপায় খোলা রাখার কথা বিবেচনা করছে বাগদাদ। এর মধ্যে ইরাকি দিনারে বাণিজ্যিক লেনদেনের বিষয়টিও রয়েছে। ইরানের পাওনা মেটানোর জন্য একটি আলাদা তহবিল তৈরির কথাও জনান ইরাকি পররাষ্ট্রমন্ত্রী।

বর্তমানে ইরান ও ইরাকের মধ্যে দ্বিপক্ষীয় বার্ষিক বাণিজ্যের পরিমাণ এক হাজার ২০০ কোটি ডলার। শিগগিরই বাণিজ্যের এ পরিমাণ দুই হাজার কোটি ডলারে উন্নীত করতে চায় দুই দেশ।

ইরানের সঙ্গে ১৪শ কিলোমিটারের অভিন্ন সীমান্ত রয়েছে ইরাকের। আরব এ দেশটি বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রাকৃতিক গ্যাসের বিষয়ে ইরানের ওপর নির্ভরশীল। প্রতিদিন ইরান থেকে দেড়শ কোটি ঘন ফুট গ্যাস আমদানি করে ইরাক। এছাড়া, ইরান থেকে বিদ্যুৎ ও প্রচুর পরিমাণে খাদ্য সামগ্রীও আমদানি করে থাকে বাগদাদ। সূত্র: পার্স টুডে, মিডল ইস্ট আই।

/এমপি/
সম্পর্কিত
ইয়েমেন কি পাকিস্তানের ‘ভিয়েতনামে’ পরিণত হবে?
ইন্ডিয়া জোটের পদযাত্রায় হাজার হাজার বিক্ষোভকারী, অনড় রাহুল গান্ধী
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার পর ফাঁকা সৌদির আকাশ
সর্বশেষ খবর
রিয়াদ রুটে অচলাবস্থা: চাপে দেশি-বিদেশি পাঁচ এয়ারলাইনস
রিয়াদ রুটে অচলাবস্থা: চাপে দেশি-বিদেশি পাঁচ এয়ারলাইনস
শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন
শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন
রিয়াদগামী ফ্লাইট বাতিল নিয়ে বিমান ও ইউএস বাংলার নতুন নির্দেশনা
রিয়াদগামী ফ্লাইট বাতিল নিয়ে বিমান ও ইউএস বাংলার নতুন নির্দেশনা
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদ বিবরণী চাইবে দুদক
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদ বিবরণী চাইবে দুদক
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার