ট্রাম্পের বিলাসবহুল রিসোর্ট থেকে চীনা নারী গ্রেফতার

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০১৯, ১০:২৯আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১০:৫১

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন বিলাসবহুল মার-এ-লাগো রিসোর্ট থেকে এক চীনা নারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর সোমবার ফ্লোরিডার ডিস্ট্রিক্ট কোর্টে ওই নারীর নথি তুলে ধরা হয়। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ট্রাম্পের বিলাসবহুল রিসোর্ট থেকে চীনা নারী গ্রেফতার আদালতে জমা দেওয়া নথিতে বলা হয়, গ্রেফতারকৃত ওই চীনা নারীর নাম ইউজিং ঝাং। সংরক্ষিত এলাকায় প্রবেশের দায়ে গ্রেফতার হওয়া ওই নারী ম্যালিসাস সফটওয়্যারযুক্ত থাম্ব ড্রাইভ নিয়ে নিরাপত্তা চেকপোস্ট অতিক্রম করেছিলেন। এছাড়া কর্মকর্তাদের কাছে তিনি অসত্য বক্তব্য দিয়েছেন।

ইউজিং ঝাং-এর কাছে দুইটি চীনা পাসপোর্ট পাওয়া গেছে। সংরক্ষিত এলাকায় প্রবেশের ব্যাপারে সিক্রেট সার্ভিসের কাছে তার দাবি, তিনি মূলত রিসোর্টের পুল এলাকায় যেতে চেয়েছিলেন। তবে সেখানে প্রবেশের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিদের নামের তালিকায় ওই নারীর নাম খুঁজে পায়নি পুলিশ।

মার-এ-লাগো ক্লাবে ঝাং নামের একজন সদস্য ছিলেন বলে জানা গেছে। তবে ওই ব্যক্তির সঙ্গে ইউজিং ঝাং-এর কোনও সম্পর্ক রয়েছে কিনা তা পরিষ্কার নয়। ওই নারীকে তার বাবার নাম জিজ্ঞাসা করা হলেও তিনি সরাসরি এর কোনও উত্তর দেননি।

রিসোর্টে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউজিং ঝাং দাবি করেন, তিনি সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন। ইউনাইটেড ন্যাশনস চাইনিজ আমেরিকান অ্যাসোসিয়েশন এর আয়োজন করেছে। তবে বাস্তবে মার-এ-লাগো রিসোর্টে এ ধরনের কোনও সংগঠেনের কোনও আয়োজন ছিল না।

/এমপি/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের