ফল বিপর্যয়ের পর তিন ভাষায় কবিতা মমতার

বিদেশ ডেস্ক
২৫ মে ২০১৯, ০৬:১২আপডেট : ২৫ মে ২০১৯, ০৬:২৩

ভারতের ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ৩৪টিই পেয়েছিল তৃণমল কংগ্রেস। এবার সেখানে মাত্র ২২টি আসন পেয়েছে দলটি। অন্যদিকে গত নির্বাচনে রাজ্যে মাত্র দুইটি আসনে জয় পাওয়া বিজেপি ছিনিয়ে নিয়েছে ১৮টি আসন। এমন পরিস্থিতিতে প্রথমে জানা গিয়েছিল, সাংবাদিক সম্মেলন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দিনভর তার অপেক্ষায় ছিলেন সাংবাদিকরা। কিন্তু বিকেলের দিকে তিনি জানিয়ে দেন, কোনও সাংবাদিক সম্মেলন নয়। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর এখনও পর্যন্ত ক্যামেরার সামনে আসেননি মমতা। ফল প্রকাশের পরদিন শুক্রবার আড়াল থেকে তিন ভাষায় কবিতা লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। ফল বিপর্যয়ের পর তিন ভাষায় কবিতা মমতার

এর আগে ফল প্রকাশের দিন এক টুইটে বুঝিয়ে দেন নিজের বক্তব্য। বৃহস্পতিবার লিখেছিলেন, ‘সব হারই পরাজয় নয়।’ শুক্রবার লিখলেন ‘মানি না’ শিরোনামের কবিতা। শুধু বাংলায় নয়, ইংরেজি ও হিন্দিতে এর অনুবাদও পোস্ট করেছেন। আর সেই কবিতার মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন, তিনি সব ধর্মের সমন্বয় চান।

মমতা সাধারণত কবিতা লেখেন বাংলায়। তবে এবার তিন ভাষায় পোস্ট করে হয়তো নিজের কাব্য-বার্তা জাতীয় পর্যায়ে পৌঁছে দিতে চাইছেন এ ঝানু রাজনীতিক। এই প্রথম কবিতার মাধ্যমে নিজের মতো লিখেছেন– ‘সাম্প্রদায়িকতার রঙ আমি বিশ্বাস করি না…।’ সূত্র: দ্য ওয়াল।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম