রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানালেন মোদি

বিদেশ ডেস্ক
২৫ মে ২০১৯, ২৩:৫২আপডেট : ২৫ মে ২০১৯, ২৩:৫৯

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি। শুক্রবার রাতে রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলসে গিয়ে আনুষ্ঠানিকভাবে এ দাবি জানান তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানালেন মোদি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এনডিএ–র নেতা নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি ভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানান নরেন্দ্র মোদি। টুইটারে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

এর আগে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের অন্য নেতারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। বিজেপি সভাপতি অমিত শাহ রাষ্ট্রপতিকে জানান, দলের এমপিরা নরেন্দ্র মোদিকেই ফের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। বিষয়টি লিখিত আকারেও জানিয়ে দেন অমিত।

এনডিএ জোটের প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন শিরোমণি অকালি দল প্রকাশ সিং বাদল, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, রাম বিলাস পাসোয়ান, বিজেপি নেতা রাজনাথ সিং, নিতিন গডকরি,  সুষমা স্বরাজ প্রমুখ।

পরে রাষ্ট্রপতির সরকারি টুইটারে অ্যাকাউন্ট থেকে বলা হয়, বিজেপির সংসদীয় দলের নেতা হিসেবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বেছে নেওয়া হয়েছে সেই চিঠি রাষ্ট্রপতি কাছে জমা পড়েছে। তার প্রতি এনডিএ জোটের সমর্থনের চিঠিও পেয়েছেন রামনাথ।

রাইসিনা হিলস থেকে বেরিয়ে মোদি জানান, রাষ্ট্রপতি বলেছেন নতুন সরকার গঠনে যাবতীয় করণীয় ঠিক করে তাকে জানাতে। প্রথা অনুযায়ী  মন্ত্রিসভার সদস্যদের নাম ঠিক করে তাকে জানিয়ে দিতে হবে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের