কাবুল বিশ্ববিদ্যালয়ে বোমা হামলায় নিহত ৬, আহত ২৭

বিদেশ ডেস্ক
১৯ জুলাই ২০১৯, ১২:৫২আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১২:৫৪

আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ের মূল দরজার সামনে এক বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২৭ জন শিক্ষার্থী। কর্মকর্তাদের উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

কাবুল  বিশ্ববিদ্যালয়ে বোমা হামলায় নিহত ৬, আহত ২৭

২০০১ সালে মার্কিন আগ্রাসনে আফগানিস্তানে উৎখাত হয় তালেবান সরকার। তারপর থেকেই যুক্তরাষ্ট্র ও তাদের সমর্থিত বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে সশস্ত্র গোষ্ঠীটি। দীর্ঘ যুদ্ধ অবসানে গত বছরের জুনে কাতারে তালেবান বিদ্রোহীদের সঙ্গে আলোচনা শুরু করে যুক্তরাষ্ট্র।দীর্ঘ ১৮ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে শান্তির রোডম্যাপে সম্মত হয়েছে তালেবান বিদ্রোহী ও যুক্তরাষ্ট্র।

তবে এরপরও দেশটিতে সহিংসতার ঘটনা ঘটেই চলেছে। এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। এর কয়েকঘণ্টা আগেই কান্দাহারে পুলিশ দফরের সামনে দুটি গাড়িবোমা হামলা চালিয়েছিলো তালেবান সদস্যরা। সেই হামলায় অন্তত ১২ জন নিহত হন। আহত হন ৮০ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মায়ার বলেন, বিশ্ববিদ্যালয়ে হামলায় আহত ২৭ জনের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছে। তাদেরকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বিস্ফোরণের পর একটি গাড়িতে আগুন লেগে যায়। কারণে সেখানেও বোমা লাগানো ছিলো।

কাবুল পুলিশের মুখপাত্র ফারামারাজ ফিরদাউস বলেন, ঘটনাস্থলে পুলিশ আরেকটি বোমা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।  

/এমএইচ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী