জব্দ করা ইরানি তেল ট্যাংকার ছেড়ে দিয়েছে সৌদি আরব

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০১৯, ০৮:৫৯আপডেট : ২১ জুলাই ২০১৯, ০৯:২৯

শেষ পর্যন্ত জব্দ করা ইরানি তেল ট্যাংকার ছেড়ে দিয়েছে সৌদি আরব। শনিবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম-এর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত ৩০ এপ্রিল সৌদি আরব ‘হ্যাপিনেস-১’ নামের তেল ট্যাংকারটি জব্দ করে। পারস্য উপসাগরে ট্যাংকারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সৌদি নৌবাহিনী এটি জব্দ করে জেদ্দা বন্দরে নিয়ে যায়। ইরানের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরও গত কয়েক মাস ধরে এটি ছেড়ে দিতে অপারগতা প্রকাশ করছিল রিয়াদ। তবে শেষ পর্যন্ত শনিবার দুইটি টাগ বোটের সাহায্যে ট্যাংকারটি ইরানের উদ্দেশে যাত্রা করে। জব্দ করা ইরানি তেল ট্যাংকার ছেড়ে দিয়েছে সৌদি আরব
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পার্স টুডে-র খবরে বলা হয়েছে, সৌদি আরব বলপূর্বক ট্যাংকারটি আটকের পর এটির রক্ষণাবেক্ষণ ও মেরামত খরচ দাবি করে তেহরানের কাছ থেকে এক কোটি ডলারেরও বেশি অর্থ হাতিয়ে নিয়েছে।

আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘনের দায়ে শুক্রবার তেহরান একটি ব্রিটিশ তেল ট্যাংকার আটকের একদিনের মাথায় ইরানি ট্যাংকারটি ছেড়ে দিল রিয়াদ। শুক্রবার রাতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-র এক বিবৃতিতে বলা হয়, ইরানের হরমুজগানের বন্দর ও সামুদ্রিক যান চলাচল বিষয়ক সংস্থার অনুরোধে 'স্টেনা ইমরো' নামের একটি ব্রিটিশ তেল ট্যাংকার আটক করা হয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক আইনের প্রতি সম্মন না দেখানোয় ইরানের ওই সংস্থা তেল ট্যাংকারটিকে আটকের অনুরোধ জানায়। ট্যাংকারটি উপকূলে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। এটিতে তল্লাশি চালানো হবে। মূলত এরপরই জব্দকৃত ইরানি ট্যাংকারটি ছেড়ে দিতে উদ্যোগী হয় রিয়াদ। সূত্র: পার্স টুডে, বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম