মার্কিন ক্ষেপণাস্ত্র পরীক্ষার যথাযথ জবাব দেওয়ার নির্দেশ পুতিনের

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০১৯, ০১:৫৮আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১৮:১৬

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার যথাযথ জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে এ নির্দেশ দেন তিনি। এ সময় সাম্প্রতিক মার্কিন ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেন তিনি। ভ্লাদিমির পুতিন
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দেশটির বিশেষায়িত অন্যান্য সংস্থাকে রাশিয়ার প্রতি হুমকির মাত্রা বিশ্লেষণেরও আহ্বান জানান পুতিন। পাশাপাশি সংশ্লিষ্টদের যথাযথ জবাব দেওয়ার জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

চলতি সপ্তাহে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ওয়াশিংটন। এ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৫০০ কিলোমিটারেরও বেশি। ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি বা আইএনএফ চলতি বছর একতরফাভাবে আমেরিকা বাতিলের পর এই প্রথম এ জাতীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ওয়াশিংটন।

এ পরীক্ষাকে কেন্দ্র করে বৈঠকে বসে রুশ নিরাপত্তা পরিষদ। এর আগে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরপরই হুঁশিয়ারি উচ্চারণ করে পুতিন বলেছিলেন, মার্কিন ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনায় পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া। সূত্র: পার্স টুডে।

/এমপি/এমএমজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম