ইসরায়েলের ড্রোন হামলা যুদ্ধ ঘোষণার শামিল: লেবাননের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০১৯, ০৪:৪৪আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ০৪:৪৬

বৈরুতে ইসরায়েলের ড্রোন হামলাকে যুদ্ধের ঘোষণা বলে আখ্যা দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। সোমবার দেশটিতে জাতিসংঘের বিশেষ দূত জান কুবিসের সঙ্গে বৈঠকে তিনি বলেন, যা ঘটেছে তা যুদ্ধ ঘোষণা এবং তা আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখন্ডতা রক্ষার অধিকারের শরণ নেওয়াকে অনুমোদন করেছে। একই দিন দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন, তার সরকার ইসরায়েলের সঙ্গে উত্তেজনা এড়াতে চায়। ইসরায়েলি ড্রোন

রবিবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে দুটি ড্রোন বিস্ফোরিত হয়। এসব ড্রোন ইসরায়েলের বলে সন্দেহ করা হচ্ছে। এর কয়েক ঘন্টা পর ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নসরুল্লাহ বলেন, আত্মঘাতী অভিযানে এসেছিল ইসরায়েলি ড্রোন। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, এই ধরণের আগ্রাসন সহ্য করবে না হিজবুল্লাহ। ইসরায়েলের ড্রোন লেবাননের আকাশসীমায় প্রবেশ করলে সঙ্গে সঙ্গে গুলি করে ভূপাতিত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ওই নেতা। 

সোমবার লেবাননে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত জান কুবিসের সঙ্গে বৈঠক করেন হিজবুল্লাহ গ্রুপের রাজনৈতিক মিত্র প্রেসিডেন্ট মিশেল আউন। ওই বৈঠকের পর প্রেসিডেন্টের কার্যালয়ের এক টুইট বার্তায় বলা হয়েছে, মিশেল আউন বৈঠকে বলেছেন রবিবারের হামলা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের লঙ্ঘন। ওই প্রস্তাবের মধ্য দিয়ে ২০০৬ সালে হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধের অবসান ঘটেছিল। জাতিসংঘ দূতকে প্রেসিডেন্ট বলেন, আমরা শান্তি চাওয়া মানুষ, যুদ্ধ নয় আর কেউ যুদ্ধের হুমকি দিলে তা আমরা তা মেনে নেব না।

একইদিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন লেবাননের প্রেসিডেন্ট সাদ হারিরি। লেবাননের স্থিতিশীলতায় তাদের সমর্থন প্রত্যাশা করে তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে মারাত্মক উত্তেজনা এড়াতে চায় তার সরকার। তিনি বলেন, ‘যে কোনও উত্তেজনা আঞ্চলিক সহিংসতার এমন চক্র তৈরি করতে পারে যার ব্যাপ্তী কেউই ধারণা করতে পারবে না’।

 

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম