মিসরে ‘হৃদরোগে আক্রান্ত’ হয়ে মুরসির ছেলের মৃত্যু

বিদেশ ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৫

মিসরের পদচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সর্বকনিষ্ঠ ছেলে মারা গেছেন। কর্তৃপক্ষ দাবি করছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ মারা গেছেন তিনি। বুধবার কায়রোর এক হাসপাতালে মৃত্যু হয় ২৪ বছর বয়সী আব্দুল্লাহ মুরসির।

মিসরে ‘হৃদরোগে আক্রান্ত’ হয়ে মুরসির ছেলের মৃত্যু সেনাবাহিনী কর্তৃক ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই মিসরীয় কারাগারে বন্দি ছিলেন মুরসি। গত ৭ মে তিনি আদালতে নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। বলেছিলেন, তার জীবন হুমকির মুখে। ১৭ জুন রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ‘আদালতের এজলাসে হঠাৎ পড়ে গিয়ে’ মুরসির মৃত্যু হয়েছে। জাতিসংঘ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মুরসির মৃত্যুর ঘটনায় যথাযথ ও স্বাধীন তদন্ত দাবি করেছে।

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখনও আব্দুল্লাহ মুরসির মৃত্যুর ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তার ভাই জানান, কায়রোতে এক বন্ধুর সঙ্গে গাড়ি চালানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল্লাহ। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

মোহাম্মদ মুরসির মৃত্যুর কিছু দিন পরই এজন্য স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ তৌফিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাজদি আবদেল গাফফার ও বিচারক মোহাম্মদ শিরিন ফাহমির বিরুদ্ধে হত্যার অভিযোগ তোলেন তার ছেলে আব্দুল্লাহ।
বর্তমানে মিসরে প্রায় ৬০ হাজার রাজনৈতিক বন্দি রয়েছে। তাদের অনেকেই চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছেন।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী