ভারতে গণেশ বিসর্জনের সময় নৌকাডুবে নিহত অন্তত ৩০

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:২০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫৩

ভারতে হিন্দু ধর্মীয় উৎসব গণেশ চতুর্থী উৎসবের প্রতিমা বিসর্জনের সময় পৃথক নৌকাডুবির ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এরমধ্যে মধ্য প্রদেশে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে। এছাড়া মহারাষ্ট্র প্রদেশে আরও কয়েকটি পৃথক নৌকাডুবির ঘটনায় মৃত্যু হয়েছে আরও ১৮ জনের। ভারতে গণেশ বিসর্জনের সময় নৌকাডুবে নিহত অন্তত ৩০

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম দেবতা গণেশের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয় গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী উৎসব। সপ্তাহব্যাপী বিভিন্ন পূজা পার্বন শেষে অনন্ত চতুদর্শীতে গণেশ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এ উৎসব। বৃহস্পতিবার ভোর রাতে শুরু হওয়া অনন্ত চতুদর্শী চলে শুক্রবার সকাল পর্যন্ত।

স্থানীয় সময় শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে মধ্য প্রদেশের ভোপালের একটি লেকে গণেশ প্রতিমা বিসর্জনের সময় ২০ জন আরোহী নিয়ে একটি নৌকা ডুবে যায়। এই ঘটনায় অন্তত ১২ জন নিহত হন। আর ছয় জনকে উদ্ধার করা হয়। বাকিদের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে উদ্ধারকর্মীরা।

মধ্য প্রদেশের মন্ত্রী পিসি শর্মা বলেন, বিশালাকৃতির গণেশ প্রতিমা বহনকারী আরোহীরা নৌকার এক পাশে বসে পড়লে তা ডুবে যায়। এ ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। রাজ্য সরকার জানিয়েছে, নিহতদের পরিবারকে চার লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, মহারাষ্ট্রের ১১টি জেলায় গণেশ প্রতিমা বিসর্জনের সময় পৃথক নৌকাডুবির ঘটনায় আরও ১৮ জন নিহত হয়েছেন। অমরাবতী, নাসিক, থানে, সিন্ধুদুর্গ, রত্নাগিরি, ঢুলে, বান্দারা, নান্দিদ, আহমেদনগর, আকোলা ও সাতারা জেলায় এসব দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এরমধ্যে অমরাবতীতে চার জন, রত্নাগিরিতে তিন জন, নাসিক, সিন্ধুদুর্গ ও সাতারা জেলায় দুই জন করে ও বাকি জেলাগুলোর প্রতিটিতে একজন নিহত হয়েছে।

/জেজে/এএ/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী