সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার ইমরানের

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০৩

যে কোনও হুমকির মুখে সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দুই দিনের সরকারি সফরে সৌদিতে অবস্থানকালে শুক্রবার দেশটির রাজা ও যুবরাজকে এ ব্যাপারে নিশ্চয়তা দেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন। সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার ইমরানের
পবিত্র মক্কা নগরীতে সৌদি রাজা সালমান বিন আব্দুলআজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে পৃথক বৈঠক করেন ইমরান খান। এসব বৈঠকে তিনি সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান।

ইমরান খান বলেন, সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতা এবং নিরাপত্তা হুমকির মুখে পড়লে রিয়াদের পাশে থাকার ব্যাপারে ইসলামাবাদ প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের বিপর্যয়কর মানবাধিকার পরিস্থিতিও তুলে ধরেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারতীয় নিরাপত্তা বাহিনীর অবৈধ কর্মকাণ্ড ও নির্যাতনের ফলে জম্মু-কাশ্মিরের জনগণের জীবন ঝুঁকির মুখে পড়েছে। এ সময় তিনি অঞ্চলটিতে থেকে কারফিউ তুলে নিতে ভারতকে চাপ দিতে রিয়াদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাব অনুযায়ী, কাশ্মিরে গণভোট অনুষ্ঠানেরও দাবি করেন। এ ইস্যুতে তিনি ওআইসি-র আরও শক্তিশালী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, রাজা সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইমরান খানের বৈঠকের সময় কাশ্মির পরিস্থিতিতে তারা উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি কাশ্মিরের জনগণের প্রতি রিয়াদের সমর্থনের কথাও জানান তারা। এ সংকট উত্তরণে ইসলামাবাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথাও জানিয়েছে রিয়াদ।

সৌদি সফর শেষে শুক্রবার তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশ্যে নিউইয়র্কের পথে যাত্রা করেন। সূত্র: ডন, পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম