ফিলিপাইনে পোলিও ফিরে আসার আশঙ্কা রেড ক্রসের

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০১৯, ২০:৩৪আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ২০:৩৭

ফিলিপাইনে আবারও পোলিও ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে দাতব্য সংস্থা ইন্টারন্যাশনাল রেড ক্রস। বুধবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, মারাত্মক এই সংক্রামক রোগ ঠেকাতে দেশটিকে সহায়তা করতে নিজেদের করণীয় ঠিক করছে তারা। ওই বিবৃতিতে জানানো হয়েছে, দেশটিতে পাঁচ বছরের কম বয়সী প্রায় এক কোটি দশ লাখ শিশু মারাত্মক পঙ্গুত্ব এমনকি মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। ১৯ বছর আগে ফিলিপাইনকে পোলিও মুক্ত ঘোষণা করা হয়েছে। ফিলিপাইনে পোলিও ফিরে আসার আশঙ্কা রেড ক্রসের

২০০০ সালে ফিলিপাইনকে পোলিও মুক্ত ঘোষণার পর মধ্য সেপ্টেম্বরে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় তিন ও পাঁচ বছর বয়সী দুই শিশুর পোলিও রোগে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে। রাজধানী ম্যানিলা ও প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের নিজ শহর দাভাওতে এই দুই শিশুকে শনাক্ত করা হয়। ওই খবরের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে দিয়ে জানায় পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে টিকাদান কর্মসূচি জোরালো করা না হলে পোলিও আক্রান্তের ঘটনা আরও বাড়তে পারে।

বুধবার ফিলিপাইনের ইন্টারন্যাশনাল রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান ক্রিস স্টেইন এক বিবৃতিতে বলেন, এই ব্যাপক, সমন্বিত এবং দেশব্যাপী কর্মসূচিতে আমরা সব বাবা-মাকে তাদের শিশুদের রক্ষার আহ্বান জানাচ্ছি। এর আগেও পোলিওকে পরাজিত করেছে ফিলিপাইন, এবার সবাই মিলে আমরা আবারও পারবো।

পোলিও মূলত মানুষের মল থেকে খাবার, পানি বা হাত থেকে ছড়িয়ে পড়ে। সেকারণে জীবাণুমুক্ত থাকা খুব জরুরি বলে মনে করে ডব্লিউএইচও। এই রোগের কোনও চিকিৎসা নেই। কেবলমাত্র একাধিক ডোজের টিকার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা যায়। বিশ্বজুড়ে প্রায় দুইশো কোটি শিশু এই রোগের প্রতিষেধক নিয়ে সুরক্ষিত রয়েছে।

/জেজে/
সম্পর্কিত
নেপালে প্রলয়ঙ্করী বন্যার নেপথ্যে কি বৈশ্বিক উষ্ণায়ন
কী, কেন, কীভাবেনেপালে ফের বন্যার আতঙ্ক: রুদ্ধ হ্রদ কী এবং এটি ভাঙলে কতটা ভয়াবহ হতে পারে
প্রথা ভেঙে মুখ্যমন্ত্রীর আসন ছেড়ে মন্ত্রীদের পাশে বসলেন বিজয়
সর্বশেষ খবর
কারওয়ান বাজা‌রের আগুন নিয়ন্ত্রণে
কারওয়ান বাজা‌রের আগুন নিয়ন্ত্রণে
সংসদে বিরোধী দলের কঠোর অবস্থান, বাধ্য হয়ে নাকি কৌশল?
সংসদে বিরোধী দলের কঠোর অবস্থান, বাধ্য হয়ে নাকি কৌশল?
ঢাকার ৪১৬ বছর: ডিএসসিসির উদ্যোগে বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত
ঢাকার ৪১৬ বছর: ডিএসসিসির উদ্যোগে বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত
শুরু থেকেই কঠোর ডুলি, দুই বেলা অনুশীলনে জামালরা
শুরু থেকেই কঠোর ডুলি, দুই বেলা অনুশীলনে জামালরা
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা