ঢাকায় মুজিববর্ষ উদ্বোধনী আয়োজনের মূল বক্তা মোদি

বিদেশ ডেস্ক
১৫ নভেম্বর ২০১৯, ১২:৪৬ আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২৩:৫২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠিতব্য ‘মুজিববর্ষে’র উদ্বোধনী আয়োজনে মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি ও ‘মুজিববর্ষ’ ঘোষণা করা হয়েছে। ওই উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে।  
বাংলাদেশি হাইকমিশনার দ্য হিন্দুকে বলেছেন, 'নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন'। ঢাকার কর্মকর্তারা নিশ্চিত করেছেন নরেন্দ্র মোদিই অনুষ্ঠানে মূল বক্তব্য দেবেন।
সৈয়দ মোয়াজ্জেম বলেন, অনুষ্ঠানে ভারতের অনেক মুখ্যমন্ত্রী ও বিরোধী দলীয় নেতাদের আমন্ত্রণ জানানো হবে। দিল্লি, কলকাতা ও আগরতলাতেও পৃথক অনুষ্ঠান হবে। আর ঢাকায় অন্তত ৩৯ জন বিশ্ব নেতাকে আমন্ত্রণ জানানো হবে। তাদের অনেকে ইতোমধ্যে আসার জন্য সম্মতি জানিয়েছেন।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একটি প্রশ্ন
চলন্ত গাড়িতে ঝুললেন ৫০০ মিটার, শেষ পর্যন্ত পৌনে চার কোটির স্বর্ণ উদ্ধার করলেন পুলিশ কর্মকর্তা
ব্রাজিলের নির্বাচনকে ভারতের বলে গুলিয়ে ফেললেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিমানের উচ্চপর্যায়ের কর্মকর্তা পদে রদবদল
বিমানের উচ্চপর্যায়ের কর্মকর্তা পদে রদবদল
‘ব্যবস্থা নিলে বুঝবো ছাত্রদল-বিএনপিতে বটদের প্রভাবই বেশি’ বলা নেতাও বহিষ্কার
‘ব্যবস্থা নিলে বুঝবো ছাত্রদল-বিএনপিতে বটদের প্রভাবই বেশি’ বলা নেতাও বহিষ্কার
সাফে রোনান-ট্রেভরদের চান ডুলি
সাফে রোনান-ট্রেভরদের চান ডুলি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত