বাবরি মসজিদ মামলার রায় পুনর্বিবেচনার আবেদন জমিয়তের

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৯, ০১:১৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৫:০৭
image

ভারতের অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায় পুনর্বিবেচনা করতে দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করেছে মুসলিমদের সংগঠন জমিয়ত উলামা-ই-হিন্দ। সোমবার (২ ডিসেম্বর) দেশটির সর্বোচ্চ আদালতে এ আবেদন করা হয়।

বাবরি মসজিদ মামলার রায় পুনর্বিবেচনার আবেদন জমিয়তের

শতাব্দী প্রাচীন বিবাদে ইতি টেনে গত ৯ নভেম্বর অযোধ্যা মামলার রায় ঘোষণা করেন ভারতের সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশে বলা হয়, বিতর্কিত ২.৭৭ একর জমিতে গড়ে উঠবে রাম মন্দির। আর অযোধ্যার যেকোনও স্থানে মসজিদের জন্য বরাদ্দ করা হবে ৫ একর জমি।

সর্বোচ্চ আদালতের এ রায়ের কয়েকদিন পর সংবাদমাধ্যম পিটিআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে জমিয়ত উলামার প্রধান আরশাদ মাদানি বলেছিলেন, ‘আদালত আমাদের অধিকার দিয়েছে, আমরা অবশ্যই পুনর্বিবেচনার আবেদন করবো।’ এর কয়েকদিন পর এই আবেদন করা হলো। সোমবার দায়ের করা আবেদনে বলা হয়েছে, ‘বাবরি মসজিদের জমি রামমন্দির নির্মাণে দেওয়ার রায়ে অসন্তুষ্ট হয়েছে ভারতের সংখ্যাগরিষ্ঠ মুসলমান।’

জমিয়তের এ শীর্ষ নেতার মতে, বাবরি মসজিদ মামলায় বিরোধের কেন্দ্রীয় বিষয় ছিল মন্দির ভেঙ্গে মসজিদ নির্মাণ হয়েছিল কিনা। তিনি বলেছেন, ‘আদালতই বলেছে, মন্দির ভেঙে মসজিদ হয়েছে এমন কোনও প্রমাণ মেলেনি। অর্থাৎ মুসলিমদের দাবি সঠিক। তবে চূড়ান্ত রায় হয়েছে এর বিপরীত। ’

সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর মামলার অন্যতম বিবাদী সুন্নি ওয়াকফ বোর্ড ওই নির্দেশনা মেনে নিয়ে পুনর্বিবেচনার আবেদন করা হবে না বলে জানায়। তবে অন্য বিবাদী পক্ষ জমিয়ত উলামা-ই-হিন্দ ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল রায় পুনর্বিবেচনার আবেদনের ঘোষণা দেয়। এরই ধারাবাহিকতায় আবেদন করলো জমিয়ত। আর আগামী ৯ ডিসেম্বরের মধ্যে রায় পুনর্বিবেচনার আবেদন করবে বলে জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের