ইসরায়েলি হামলা বিনা জবাবে পার পাবে না: হামাস

বিদেশ ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৯, ১৪:১২আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৪:২০

গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলা বিনা জবাবে পার পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। রবিবার হামাসের মুখপাত্র ফাউজি বারহুম এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইসরায়েলি হামলা বিনা জবাবে পার পাবে না: হামাস
ফাউজি বারহুম বলেন, দখলদার ইসরায়েল যে হামলা চালাচ্ছে তাকে আগ্রাসন হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর পরিণতি তাদেরকে ভোগ করতে হবে।

তিনি বলেন, হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড এখন অনেক বেশি অভিজ্ঞ। তারা জানে ইহুদিবাদীদের এই আগ্রাসনের জবাব কিভাবে দিতে হয়।

এর আগে রবিবার সকালের দিকে ইসরায়েলের একটি জঙ্গিবিমান গাজায় হামাসের অবস্থানে হামলা চালায়। ফিলিস্তিনের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি বিমান গাজা উপত্যকার অন্তত দুইটি অবস্থানে হামলা চালিয়েছে। তবে এসব হামলায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জঙ্গিবিমান ও হেলিকপ্টারের সাহায্যে হামাসের কয়েকটি অবস্থানে হামলা চালানো হয়েছে। এছাড়া গাজার উত্তরাঞ্চলে হামাসের একটি নৌঘাঁটিতে হামলা চালানো হয়।

ইসরায়েলের ওপরে যেসব হামলা হচ্ছে তা গাজা উপত্যকা থেকে হচ্ছে। ফলে এর যাবতীয় দায়িত্ব হামাসকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম