নেপালে বোমা বিস্ফোরণ, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

বিদেশ ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৯, ১৮:১০আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১৮:১২
image

নেপালে বোমা বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে দেশটির দক্ষিণাঞ্চলীয় দানুশা জেলার একটি বাড়ির আঙিনায় ওই বিস্ফোরণে তারা হতাহত হয়। এখনও কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

নেপালে বোমা বিস্ফোরণ, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

দানুশা জেলার একটি আবাসিক ভবনের আঙিনায় একটি ‘সন্দেহজনক বস্তু’ দেখতে পেয়ে ওই বাড়ির মালিক পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেখানে হাজির হয়। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা প্রাধুমনা কারকি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমাদের প্রতিনিধিরা সেখানে তদন্ত করতে গিয়ে বিস্ফোরণের মুখে পড়ে। এতে বাড়ির মালিক, তার ছেলে ও আমাদের একজন পুলিশ কর্মকর্তা নিহত হন।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘বিস্ফোরণে ওই পরিবারের আরও দুই সদস্যসহ আমাদের আরেক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। আমরা ঘটনাটি তদন্ত করছি।’

/এইচকে/বিএ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি