ব্রিটিশ কূটনীতিকদের তাড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর পুত্রের

বিদেশ ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৯, ২৩:৫৮আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ০০:০১

ইসরায়েলে নিযুক্ত ব্রিটিশ কূটনীতিকদের শিগগিরই দেশটি থেকে তাড়িয়ে দেওয়া হবে। এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পুত্র ইয়ার নেতানিয়াহু। শনিবার টুইটারে দেওয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। সম্প্রতি জেরুজালেমে নিযুক্ত ব্রিটিশ কনস্যুলেটের এক টুইটের প্রেক্ষিতে এমন হুমকি দেন তিনি। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর। ব্রিটিশ কূটনীতিকদের তাড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর পুত্রের
গত ১৮ ডিসেম্বর ব্রিটিশ কনস্যুলেটের ওই টুইটে বলা হয়, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি যে, ২০২০ সালের জানুয়ারিতে আমরা দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে হিজ রয়্যাল হাইনেস দ্য প্রিন্স অব ওয়েলস (প্রিন্স চার্লস)-কে বরণ করে নেবো।

ওই টুইটে জেরুজালেমকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে উল্লেখ করায় ক্ষুব্ধ হন ইয়ার নেতানিয়াহু। ব্রিটিশ কনস্যুলেটের টুইটটি রিটুইট করে তিনি লিখেছেন, ঈশ্বর চাইলে শিগগিরই তোমাদের ইসরায়েল থেকে বের করে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত আমি স্কটল্যান্ড বা ওয়েলসের দখলকৃত ভূখণ্ড পরিদর্শনে যাওয়ার কথা ভাবছি, আপনি কোনটি সুপারিশ করবেন?

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম