প্রশাসনিক কর্মকর্তার হাতে চড় খেলেন বিজেপি নেতা (ভিডিও)

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০২০, ১৩:১৩আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ১৭:৫৮
image

নিষেধাজ্ঞা অমান্য করে বিতর্কিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থনে মিছিল করে মারধরের শিকার হলেন ক্ষমতাসীন বিজেপির এক নেতা। সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের মধ্যপ্রদেশের রাজগড় জেলায় রবিবার ১৪৪ ধারা ভেঙে মিছিল করতে গিয়ে একজন নারী প্রশাসনিক কর্মকর্তার হাতে চড় খেয়েছেন এক বিজেপি নেতা।

প্রশাসনিক কর্মকর্তার হাতে চড় খেলেন বিজেপি নেতা (ভিডিও)

রাজগড় জেলায় ১৪৪ ধারা জারি থাকায় সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে আয়োজিত বিজেপির কর্মসূচিতে অনুমতি দেয়নি প্রশাসন। এনডিটিভি জানিয়েছে, নাগরিকত্ব আইনের সমর্থনে বিজেপি তিরঙ্গা যাত্রা বের করে। প্রথমে সেখানে বিজেপি কর্মীদের সঙ্গে রাজ্য প্রশাসনের বিরোধ বাধে।

রাজগড়ের কালেক্টর নিধি নিবেদিতা ওই এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় বিজেপি কর্মীদের ওই মিছিল করতে নিষেধ করেন। কিন্তু তাতে রাজি হননি গেরুয়া দলের কর্মীরা। এই নিয়ে তর্কবিতর্ক চলাকালীন এক বিজেপি নেতাকে চড় মেরে বসেন ওই প্রশাসনিক কর্মকর্তা। এরপর পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ বাহিনী নামানো হয়। লাঠিচার্জও করে পুলিশ। এতে বিজেপির দুই কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

ভিডিও:

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান