হিন্দুদের নির্যাতন করেনি আফগানিস্তান : হামিদ কারজাই

বিদেশ ডেস্ক
২১ জানুয়ারি ২০২০, ২২:০৫আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২২:১১

ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে অসন্তোষ জানিয়েছেন দেশটির ঘনিষ্ঠ মিত্র আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। তিনি আহ্বাজন জানিয়েছেন, দিল্লি যেন মুসলমানসহ সব সংখ্যালঘু সম্প্রদায়কে সমান দৃষ্টিতে দেখে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমরা কোনও হিন্দুর ওপর নির্যাতন করিনি। আমাদের পুরো দেশটাই নিপীড়নের শিকার। আফগানিস্তানের তিনটি প্রধান ধর্মের মানুষ, মুসলমান, শিখ ও হিন্দুদের একইভাবে তা সহ্য করতে হয়েছে।’ হিন্দুদের নির্যাতন করেনি আফগানিস্তান : হামিদ কারজাই
কাশ্মির ও বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ভাবমূর্তি রক্ষায় মরিয়া ক্ষমতাসীন বিজেপি সরকার। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ভাবমূর্তি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করার জন্য বেশ কিছু দিন ধরেই সক্রিয় দিল্লি। রাষ্ট্রদূতদের নির্দেশ দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোর নেতৃত্বের কাছে ভারতের অবস্থান ব্যাখ্যা করতে। একইভাবে দিল্লিতে নিযুক্ত বিভিন্ন দেশের দূতদের ডেকেও একইভাবে বোঝানো হচ্ছে।

নাগরিকত্ব বিল পেশের সময় পার্লামেন্টের দুই কক্ষেই বারবার পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ এবং আফগানিস্তানের তুলনা করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিষয়টি নিয়ে সরকারিভাবে কাবুল কিছু না বললেও এ নিয়ে কারজাই-এর মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে প্রতীয়মান হচ্ছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, আফগানিস্তানের বর্তমান সরকারের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। যাতে ভুল বোঝাবুঝি না হয়, সে ব্যাপারে দিল্লি সজাগ রয়েছে।

এদিকে মঙ্গলবার লক্ষ্ণৌতে সিএএ-এর সমর্থনে আয়োজিত এক সমাবেশে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সংশোধিত নাগরিকত্ব আইনে (সিএএ) কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলা নেই। আর পরিস্থিতি যাই হোক না কেন আইনটি বহাল থাকবে। এই আইন প্রত্যাহার করা হবে না। সূত্র: আনন্দবাজার।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম