তামিলনাড়ুতে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ১৯

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৬

ভারতের তামিলনাড়ু রাজ্যে বাস-ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১৯ জন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে কোয়েম্বাটুরে এই দুর্ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

তামিলনাড়ুতে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ১৯

পুলিশ জানায়, কোয়েম্বাটুরের জাতীয় সড়ক দিয়ে মোট ৪৮ জন যাত্রী নিয়ে বাসটি যাচ্ছিল। সেই সময়েই বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসছিল কন্টেইনারবাহী একটি ট্রাক। সেই ট্রাকের একটি কন্টেইনার বাসটিকে মুখোমুখি ধাক্কা মারলে ঘটে ওই দুর্ঘটনা।

কেরালা সরকার পরিচালিত ভলভো বাসটি বেঙ্গালুরু থেকে এর্ণাকুলামের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।

নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  এদিকে ট্রাকটির চালককে এখনো আটক করতে পারেনি পুলিশ। তার খোঁজে সন্ধান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের