জার্মানির উৎসবে জনতার ওপর উঠে গেলো গাড়ি

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৮
image

জার্মানির ভোল্কমার্সেন শহরের একটি কার্নিভাল প্যারেডে জনতার ওপর একটি গাড়ি উঠে পড়ায় শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ওই উৎসবে জনতার মধ্যে আচমকা একটি গাড়ি ঢুকে পড়ার পর চালককে আটক করা হয়েছে। তবে এটা সন্ত্রাসী হামলা নাকি দুর্ঘটনা সে সম্পর্কে এখনই কিছু জানাতে নারাজ কর্তৃপক্ষ।

জার্মানির উৎসবে জনতার ওপর উঠে গেলো গাড়ি

স্থানীয় পুলিশের বরাত দিয়ে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ির চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জার্মানির সরকারি সম্প্রচারমাধ্যম হেসেনসেচাউ’র প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকজন শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে আহতের সংখ্যা ১৫ উল্লেখ করা হয়েছে।

ভোল্কমার্সেন শহরটি হেসে রাজ্যে অবস্থিত, বেলেফেল্ড নগরীর দক্ষিণে। ওই ঘটনার পর সেখানে হেলিকপ্টারের পাশাপাশি বহু অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি রাত দশটার দিকে দেশটির হানাও শহরের একটি শিশাবার এবং পার্শ্ববর্তী ক্যাফেতে প্রবেশ করে গুলি চালায় ৪৩ বছর বয়সি বন্ধুকধারী। সেখানে বেশ কয়েকজন হতাহত হয়। এরপর হামলাকারী সেই ঘটনাস্থল থেকে আড়াই কিলোমিটার দূরে একটি গাড়ি এবং স্পোর্টস বারেও হামলা চালায়। সেখানেও ৯জন নিহত হয়। পরে হামলাকারী এবং তার মা-কে মৃত অবস্থায় একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করে পুলিশ। আর ওই হামলাকে বর্ণবাদী আখ্যা দেওয়া হয়।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম