পর্যায়ক্রমে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেবে উহান

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০২০, ১৫:৫৭আপডেট : ১১ মার্চ ২০২০, ১৬:০৫

পর্যায়ক্রমে ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলার অনুমতি দেবে করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের কর্তৃপক্ষ। আগামী কয়েক দিন ও সপ্তাহে ধারাবাহিকভাবে এ অনুমতি দেওয়া হবে। বুধবার প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। পর্যায়ক্রমে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেবে উহান
প্রাদেশিক সরকারের বিবৃতিতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার পাশাপাশি পর্যায়ক্রমে কিছু গণপরিবহন চালুর কথাও বলা হয়েছে।

গত কয়েক দিনে হুবেই প্রদেশে এ ভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে এসেছে।

সপ্তাহখানেক আগেও হুবেই প্রদেশে হাজারো মানুষের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আসতো। তবে চীনের ন্যাশনাল হেলথ কমিশনের তথ্য অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সেখানে নতুন করে মাত্র ১৪ জনের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ভাইরাসের মূল উৎপত্তিস্থল হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে জরুরি সেবা এবং জনগণের দৈনন্দিন চাহিদা রয়েছে এমন প্রতিষ্ঠানগুলো এখনই চালু করা যাবে। অন্য প্রতিষ্ঠানগুলো আগামী ২০ মার্চ থেকে কার্যক্রম পরিচালনা করতে পারবে।

২০১৯ সালের ডিসেম্বরে উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। একপর্যায়ে এ ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফো’র হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় ১১ মার্চ সকাল পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে চার হাজার ২৯৫ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা এক লাখ ১৯ হাজার ১৭৯। এদের মধ্যে চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়েছে ৬৬ হাজার ৬১৮ জন।

মৃত চার হাজার ২৯৫ জনের মধ্যে তিন হাজার ১৫৮ জনই চীনের নাগরিক। আক্রান্তদেরও অধিকাংশই চাইনিজ। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬১ হাজার ৪৮২ জন। সূত্র: রয়টার্স, ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফো।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম