এক ডাক্তার করোনায় আক্রান্ত, বন্ধ দিল্লির ক্যানসার হাসপাতাল

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০২০, ১৪:০৯আপডেট : ০১ এপ্রিল ২০২০, ১৪:১৪
image

ভারতের দিল্লি স্টেট ক্যানসার ইনস্টিটিউটের একজন ডাক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আউটলুক ইন্ডিয়া জানিয়েছে, এরপর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে।

এক ডাক্তার করোনায় আক্রান্ত, বন্ধ দিল্লির ক্যানসার হাসপাতাল

দিল্লি সরকারের এক মুখপাত্র জানায়,ওই হাসপাতাল ভবনের ওপিডি, অফিস এবং ল্যাবগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন সব জায়গা বিশেষভাবে স্যানিটাইজ করা হচ্ছে। ইতিমধ্যেই যারা ওই করোনা আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে এসেছিলেন, তাদেরও অন্যদের থেকে বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে।

সম্প্রতি ওই চিকিৎসক যুক্তরাজ্যফেরত এক আত্মীয়ের সংস্পর্শে আসেন। মনে করা হচ্ছে সেই আত্মীয়দের কাছ থেকেই করোনাভাইরাস তার শরীরে বাসা বেঁধেছে।

দিল্লি স্টেট ক্যানসার ইনস্টিটিউটের প্রশাসক বি এল শেরওয়াল জানান, ওই চিকিৎসকের ভাই এবং শ্যালিকা কিছুদিন আগেব্রিটেন থেকে দেশে ফিরে এসেছেন এবং তিনি সম্ভবত তাদের থেকেই ওই রোগে আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, দিল্লিতে প্রায় ১০০ জনের মতো মানুষ করোনা আক্রান্ত এবং মারা গেছেন ২ জন।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক