অভিশংসন প্রক্রিয়ায় যুক্ত শীর্ষ গোয়েন্দাকে সরিয়ে দিলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৪ এপ্রিল ২০২০, ১৪:৩৯ আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১৪:৪৭

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার এক মহাপরিদর্শককে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ব্যাপারে  কংগ্রেসকে অবহিত করেছেন তিনি। শুক্রবার আইনপ্রণেতাদের উদ্দেশে লেখা এক চিঠিতে ট্রাম্প জানিয়েছেন, ৩০ দিনের মধ্যে মাইকেল অ্যাটকিনসন নামের ওই গোয়েন্দা কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হবে। এই কর্মকর্তা ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের তদন্ত করেছিলেন।

ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়ায় জড়িত ছিলেন মাইকেল অ্যাটকিনসন

গোয়েন্দা মহাপরিদর্শক হিসেবে ট্রাম্প প্রশাসনের অধীনেই নিয়োগ পেয়েছিলেন মাইকেল অ্যাটকিনসন। গত বছর ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যকার একটি টেলিফোন আলাপ ফাঁস হয়। ওই ফোনালাপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্তের জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে রীতিমতো চাপ দিয়ে যাচ্ছেন ট্রাম্প।

একজন হুইসেল ব্লোয়ার ট্রাম্প ও ইউক্রেনের মধ্যকার ফোনালাপ আলাপ ফাঁস করে দিলে মাইকেল অ্যাটকিনসনের তদন্তে তার সত্যতা প্রমাণিত হয়। প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে রক্ষা পান মার্কিন প্রেসিডেন্ট।

করোনাভাইরাসের মহামারির মধ্যে মাইকেল অ্যাটকিনসনকে সরিয়ে দেওয়ায় ট্রাম্পের সমালোচনা শুরু করেছেন ডেমোক্র্যাটরা। ডেমোক্র্যাটিক সিনেটর মার্ক ওয়ার্নার বলেন, ‘একটি জাতীয় জরুরি পরিস্থিতির মধ্যে প্রেসিডেন্ট আরও একবার গোয়েন্দা সম্প্রদায়ের সততাকে খাটো করলেন। যথাযথভাবে নিজের দায়িত্ব পালন করায় আরও এক গোয়েন্দা কর্মকর্তাকে বরখাস্ত করলেন তিনি’।

/জেজে/বিএ/
সম্পর্কিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
শত্রুকে নতুন চমক দেখানোর ইঙ্গিত ইরানি স্পিকারের
ট্রাম্পের এআই বিষয়ক প্রধান কে এই জে ক্লেটন?
সর্বশেষ খবর
‘ব্লু স্কাই’ স্কুলে সবার ভর্তি সহজ করার নির্দেশ শিক্ষামন্ত্রীর
‘ব্লু স্কাই’ স্কুলে সবার ভর্তি সহজ করার নির্দেশ শিক্ষামন্ত্রীর
তৃণমূল ছেড়ে বিজেপির টিকিটে রাজ্যসভার প্রার্থী কোয়েল মল্লিক
তৃণমূল ছেড়ে বিজেপির টিকিটে রাজ্যসভার প্রার্থী কোয়েল মল্লিক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রেলওয়ের আয় বাড়াতে নতুন নির্দেশনা
রেলওয়ের আয় বাড়াতে নতুন নির্দেশনা
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল