মাওলানা সা’দের সেই অডিও ক্লিপ ভুয়া: দিল্লি পুলিশ

বিদেশ ডেস্ক
১০ মে ২০২০, ১৩:৩০ আপডেট : ১০ মে ২০২০, ১৩:৫৩
image

ভারতীয় পুলিশ বলছে, তাবলীগ জামাতের প্রধান মাওলানা সা’দের নামে সামাজিক দূরত্ব না মানার যে অডিও ক্লিপ মিডিয়া প্রচার করেছিল তা ভুয়া (ফেক) এবং এডিট করা। দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার দাবি, মওলানা সা’দের নামে প্রচারিত বেশ কয়েকটি অডিও ফাইলের ফরেনসিক পরীক্ষা শেষে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তারা।

মাওলানা সা’দের সেই অডিও ক্লিপ ভুয়া: দিল্লি পুলিশ

গত ১ মার্চ দিল্লির নিজামুদ্দিন মারকাজ মসজিদে তাবলিগ জামাতের একটি ধর্মীয় সমাবেশ শুরু হয়। করোনা সংক্রমণ ঠেকাতে ২৪ মার্চ ভারত জুড়ে লকডাউন শুরুর সময়ও সেখানে বিভিন্ন দেশের প্রায় দেড় হাজার মানুষের অবস্থান ছিলো। মারকাজ নিজামুদ্দিনে অবস্থানরতদের অনেকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর মওলানা সা’দসহ তাবলিগ নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে মামলা হয়।

মাওলানা সাদের বিরুদ্ধে পুলিশের এফআইআর-এ কিছু অডিও ক্লিপের উল্লেখ ছিল। বলা হয়েছিল, ওইসব ক্লিপের মাধ্যমে তিনি তাবলীগ জামাত সদস্যদের সামাজিক দূরত্বের নিয়ম এবং নিষেধাজ্ঞার আদেশ অনুসরণ না করার পরামর্শ দিয়েছিলেন। এছাড়াও তার নামে বেশ কয়েকটি অডিও ফাইল ব্যবহার করে একসাথে যোগ করা হয়েছে। পুলিশ সমস্ত অডিও ক্লিপকে একটি ফরেনসিক বিজ্ঞান পরীক্ষাগারে প্রেরণ করে। তাতে যে রিপোর্ট আসে সেখান থেকে জানা যায় যে সেই অডিও ক্লিপ এডিট করা এবং ফেক।

অভিযোগ অনুযায়ী, “২১ মার্চ হোয়াটসঅ্যাপে মাওলানা মোহাম্মদ সাদের একটি অডিও রেকর্ডিং পাওয়া গিয়েছিল, যেখানে বক্তাকে তার অনুসারীদের লকডাউন ও সামাজিক দূরত্বকে অস্বীকার করা, এবং মার্কাজের ধর্মীয় সমাবেশে অংশ নেয়া কথা বলতে দেখা গেছে”।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ মারকাজ সদস্যের কাছ থেকে একটি ল্যাপটপ উদ্ধার করেছে যেটাতে তাদের অডিও ক্লিপগুলো রাখা হয়েছিল। সেগুলো স্ক্যান করার পরে পুলিশ দেখতে পেয়েছে যে তিনটি ফর্মের মধ্যে ৩৫০টিরও বেশি অডিও ক্লিপ রয়েছে। মার্কাজ থেকে ক্লিপগুলো তাদের অনুগামীদের পাঠানো হয় এবং তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে।

পরিদর্শক সতীশ কুমারের নেতৃত্বে একটি দল এফআইআর-এ উল্লেখ করা নির্দিষ্ট অডিওগুলো সন্ধানের চেষ্টা করছে। তবে তারা এখন পর্যন্ত ল্যাপটপ থেকে এ জাতীয় কোনো ক্লিপ উদ্ধার করতে পারেনি যেগুলো সোশ্যাল ডিস্ট্যান্সিং না মানার কথা বলা হয়েছে। অন্যদিকে, তদন্তকারীরা দেখতে পেয়েছেন যে অন্যান্য ঘটনা থেকে পুলিশ এবং ধর্ম সম্পর্কে সাদের মন্তব্যগুলো প্রসঙ্গের বাইরে। “তদন্তকারী দলটি লক্ষ্য করেছে যে ভাইরাল অডিওটি বেশ কয়েকটি ক্লিপের মিশ্রণ, যা মিথ্যা ভাবে তাদেরকে ফাঁসানোর জন্য সম্পাদনা করা হয়েছে।”

/এফইউ/বিএ/
সম্পর্কিত
‘চিরস্থায়ী’ বরফ গলে মুছে যাচ্ছে ‘পবিত্র’ পর্বতচূড়া
৩০ বিলিয়ন ডলারের শুল্ক হ্রাসে রাজি চীন ও যুক্তরাষ্ট্র
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
সর্বশেষ খবর
নারীদের যাতায়াতে আসছে আরও ১০০ পিংক বাস
নারীদের যাতায়াতে আসছে আরও ১০০ পিংক বাস
হামলা-দখল-চাঁদাবাজি থামবে কবে?
হামলা-দখল-চাঁদাবাজি থামবে কবে?
ইরানের প্রস্তাব প্রত্যাখানের পরও চলতি সপ্তাহে আলোচনার প্রত্যাশা ট্রাম্পের
ইরানের প্রস্তাব প্রত্যাখানের পরও চলতি সপ্তাহে আলোচনার প্রত্যাশা ট্রাম্পের
মোহাম্মদপুরে বাড়ি দখলের চেষ্টার অভিযোগে গ্রেফতার ২
মোহাম্মদপুরে বাড়ি দখলের চেষ্টার অভিযোগে গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’