বিতর্কিত আইনের বিরুদ্ধে হংকংয়ে বিক্ষোভ, গ্রেফতার ৩০০

বিদেশ ডেস্ক
২৭ মে ২০২০, ২১:৪৪আপডেট : ২৮ মে ২০২০, ১৩:২৭

চীনের প্রস্তাবিত জাতীয় নিরাপত্তা আইনের বিরুদ্ধে হংকংয়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বুধবার স্বায়ত্তশাসিত অঞ্চলটির রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করে। তবে তাদের ওপর রাবার বুলেট ছুড়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে তিনশ’রও বেশি মানুষকে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভের পাশ দিয়ে হেঁটে যাওয়ার পথেও অনেককেই গ্রেফতার করা হয়েছে। বিতর্কিত আইনের বিরুদ্ধে হংকংয়ে বিক্ষোভ, গ্রেফতার ৩০০

সম্প্রতি স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন চালুর উদ্যোগ নিয়েছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। এই আইনে দেশদ্রোহিতা, বিচ্ছিন্নতা এবং রাষ্ট্রদ্রোহিতা নিষিদ্ধ করা হয়েছে। এর অধীনে হংকংয়ের আইন প্রণেতাদের বাদ দিয়েই এসব অপরাধে অভিযুক্তদের সাজা দেওয়ার সুযোগ পাবে চীনা কর্তৃপক্ষ। গত বছর হংকংয়ে ব্যাপক বিক্ষোভের জেরে ওই আইন প্রণয়ণের উদ্যোগ নেওয়া হয়। বিতর্কিত নতুন আইনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম। 

বুধবার হংকংয়ের আইনসভায় চীনের জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা না দেখানোকে অপরাধ হিসেবে চিহ্নিত করা একটি বিল নিয়ে আলোচনা শুরু হয়। আগামী মাসে এই বিলটি আইনে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। ওই বিলের প্রতিবাদে বুধবার আইনসভা অভিমুখে বিক্ষোভের পরিকল্পনা করা হয়। তবে কড়া পুলিশ পাহারায় বিক্ষোভকারীদের ঠেকিয়ে দেওয়া হয়েছে।

এছাড়াও স্বায়ত্তশাসন খর্বের আশঙ্কায় অঞ্চলটির রাজপথে বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ। বিক্ষোভের কারণে অনেক দোকান, ব্যাংক ও অফিস আগেভাগে বন্ধ হয়ে যায়।  ২৯ বছর বয়সী বিক্ষোভকারী চ্যাং বলেন, ‘অন্তরে ভয় থাকলেও, কথা বলা প্রয়োজন।’

/জেজে/বিএ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী