সুপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা ইরানের

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০২০, ১৫:৫১ আপডেট : ১৯ জুন ২০২০, ২২:৫৭
image

ইরানি নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল খানযাদি বলেছেন, শিগগিরই সুপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করবে তার দেশ। তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডের প্রতিবেদন থেকে জানা গেছে, ইতোমধ্যে এ সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সুপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা ইরানের

প্রসঙ্গত, সুপারসনিক ক্ষেপণাস্ত্রে টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করা হয়। এর ফলে ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে কয়েকগুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

বৃহস্পতিবার সাগরে নিক্ষেপযোগ্য স্বল্প ও দীর্ঘপাল্লার কয়েকটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করার পর এক টিভি সাক্ষাৎকারে খানযাদি বলেন, ‘আমরা বর্তমানে সাগরে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩০০ কিলোমিটার পর্যন্ত বাড়িয়েছি এবং খুব শিগগিরই এর পাল্লা আরও অনেক বাড়ানো হবে। আমরা আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখবো। আমাদের নৌবাহিনীর সদস্যরা এ জন্য দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন।’

ইরানি নৌবাহিনী প্রধান আরও বলেন, ‘বর্তমানে আমরা যেসব ক্ষেপণাস্ত্র তৈরি করছি তা শব্দের গতির কাছাকাছি পর্যায়ের। কিন্তু আমরা শব্দের গতির চেয়ে কয়েকগুণ বেশি গতিতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা হাতে নিয়েছি। অদূর ভবিষ্যতে সুপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে।’

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
আমিরাতে গোপন সফরে হামাসের হামলা নিয়ে যে অনুরোধ করলেন নেতানিয়াহু
সর্বশেষ খবর
সৌদিকে রক্ষায় ‘যেকোনও উপায়’ ব্যবহারের অঙ্গীকার পাকিস্তানের
সৌদিকে রক্ষায় ‘যেকোনও উপায়’ ব্যবহারের অঙ্গীকার পাকিস্তানের
৫০ টাকার গাছ ৪০০ টাকায় কিনে বৃক্ষরোপণ কর্মসূচি, এক মাসেই যাচ্ছে মরে
৫০ টাকার গাছ ৪০০ টাকায় কিনে বৃক্ষরোপণ কর্মসূচি, এক মাসেই যাচ্ছে মরে
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১, শীর্ষে তেজগাঁও
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১, শীর্ষে তেজগাঁও
সার মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
সার মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ