আগস্টেই করোনার টিকা বাজারে আনার পরিকল্পনা ভারতের

বিদেশ ডেস্ক
০৩ জুলাই ২০২০, ১৫:০২আপডেট : ০৩ জুলাই ২০২০, ১৫:০৬
image

১৫ আগস্ট স্বাধীনতা দিবসের আগেই করোনাভাইরাসের প্রথম টিকা বাজারে আনতে চাইছে ভারত। হিন্দুস্থান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড (বিবিআইএল)-এর সহযোগিতায় কোভ্যাক্সিন নামের ওই টিকা বাজারে আনতে চাইছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।

আগস্টেই করোনার টিকা বাজারে আনার পরিকল্পনা ভারতের

আইসিএমআর সূত্রকে উদ্ধৃত করে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, টিকাটির ক্লিনিক্যাল হিউম্যান ট্রায়ালের জন্য ভারতের অন্তত ১২টি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে প্রথম টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বিশাখাপত্তনম, রোহতক, দিল্লি, পটনা, বেলগাঁও (কর্নাটক), নাগপুর, গোরখপুর, হায়দরাবাদ, গোয়া, আর্য নগর, কানপুর ও কাট্টানকুলাথুরের (তামিলনাড়ু) প্রতিষ্ঠানগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর জন্য দেশের ওই প্রতিষ্ঠানগুলিকে চিঠি দিয়েছে আইসিএমআর। তাতে লেখা হয়েছে, ‘‘টিকা বানানোর জন্য আইসিএমআর-এর অধীনে থাকা পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে সার্স-কভ-২ ভাইরাসের স্ট্রেন সংগ্রহ করা হয়েছিল। টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর আগে যা যা করণীয় আর ঢালাওভাবে ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর জন্য যা যা করণীয়, বিবিআইএল-এর সহযোগিতায় সেই সবই করেছে ও করে চলেছে আইসিএমআর।’’

আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, খুব দেরি হলেও যাতে ১৫ অগস্টের মধ্যেই এই টিকা সকলের ব্যবহারের জন্য বাজারে নিয়ে আসা যায়, সেজন্য সব ধরনের ক্লিনিক্যাল ট্রায়াল দ্রুত শেষ করতে বলা হয়েছে। ট্রায়ালের জন্য যে সরকারি অনুমোদন লাগে, দেরি না করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে তা জোগাড় করে নিতে বলা হয়েছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম