করোনায় যুক্তরাজ্যে ধূমপান ছেড়েছে ১০ লাখ মানুষ: জরিপ

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০২০, ১৩:৩৪আপডেট : ১৫ জুলাই ২০২০, ১৩:৩৯
image

মহামারি করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে যুক্তরাজ্যের ১০ লাখ মানুষ ধূমপান ছেড়েছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডন ও অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ নামের একটি দাতব্য সংস্থার গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

করোনায় যুক্তরাজ্যে ধূমপান ছেড়েছে ১০ লাখ মানুষ: জরিপ

করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে ফুসফুসের ক্ষতি করে এমন জিনিস থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তারা করোনা ঠেকাতে ফুসফুসের যত্ন নিতে বলছেন। ধূমপান ফুসফুসের মারাত্মক ক্ষতি করে বলে করোনাকালে ধূমপান এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ থেকে ২০২০ সালের জুন মাস পর্যন্ত এক হিসেবে দেখা যায়, এ বছরই সবচেয়ে বেশি মানুষ ধূমপান ছেড়েছে।জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে বিগত চার মাসে যারা ধূমপান ছেড়েছে তাদের মধ্যে ৪১ শতাংশই করোনাভাইরাসের কারণে এটি ছাড়ার কথা জানিয়েছেন।

১০ হাজার মানুষের ওপর ওই জরিপ অনুযায়ী, লকডাউনের সময় ১৬ থেকে ২৯ বছর বয়সী ৪ লাখ মানুষ ধূমপান ছেড়েছে। ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে ধূমপান ছেড়েছে ২ লাখ ৪০ হাজার। এছাড়াও ৩০ থেকে ৪৯ বছর বয়সী আরও ৪ লাখ মানুষ ধূমপান পরিত্যাগ করেছে বলে ওই জরিপে আভাস পাওয়া গেছে।

/বিএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম