ফাহিমের সম্ভাব্য খুনিকে চিনতে পেরেছে মার্কিন পুলিশ?

বিদেশ ডেস্ক
১৭ জুলাই ২০২০, ১২:১৪আপডেট : ১৭ জুলাই ২০২০, ১৬:২৭
image

বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও-এর সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহর সম্ভাব্য খুনিকে চিনতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্রের পুলিশ। সে দেশের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট স্থানীয় সময় বৃহস্পতিবার একাধিক পুলিশ সূত্রকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে।

ফাহিমের সম্ভাব্য খুনিকে চিনতে পেরেছে মার্কিন পুলিশ?

মঙ্গলবার (১৪ জুলাই) নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকার নিজ অ্যাপার্টমেন্ট থেকে ফাহিমের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ব্যবসায়িক বিরোধের কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (বাংলাদেশ সময় শনিবার) প্রকাশিত নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফাহিমের সম্ভাব্য খুনিকে (পারসন অব ইন্টারেস্ট) শনাক্ত করতে সক্ষম হয়েছে নিউ ইয়র্ক পুলিশ। এ ব্যাপারে পুলিশের একাধিক সূত্র তাদের নিশ্চিত করেছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত কোনও তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে তারা।

পুলিশ সূত্রে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, সম্ভাব্য ওই খুনি নিরাপত্তা হেফাজতে নেই। তাকে এখনও গ্রেফতার দেখানো হয়নি।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, নজরদারি ক্যামেরায় ধারণকৃত ফুটেজে ফাহিমকে সর্বশেষ অ্যাপার্টমেন্টের লিফটে উঠতে দেখা গেছে। ওই লিফটে তার সঙ্গে সম্পূর্ণ কালো পোশাক পরা একজনকে প্রবেশ করতে দেখা গেছে। লিফটটি সোজা তার অ্যাপার্টমেন্ট  ইউনিটে গিয়ে থেমেছে।

ওই ব্যক্তিকেই সম্ভাব্য খুনি হিসেবে ধারণা করছে পুলিশ। তারা বলছে, 'অপরাধীর কাছে একটা স্যুটকেস ছিল। সে ছিল খুবই পেশাদার।' ওই ব্যক্তির পরনে ছিল স্যুট, হাতে গ্লাভস ও মাথায় হ্যাট। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) নিউ ইয়র্ক শহরের চিফ মেডিক্যাল এক্সামিনারের কার্যালয় থেকে দেওয়া ময়নাতদন্ত রিপোর্টকে উদ্ধৃত করে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, হত্যার শিকার ফাহিমের শরীরে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘাড় ও কাঁধে ছুরির আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।  

এ সম্পর্কিত আরও খবর-

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
এবার কি রফতানিতে নতুন ইতিহাস গড়বে পোশাক খাত? 
হরমুজ চুক্তি বিলম্বের জন্য যুক্তরাষ্ট্রকে দুষলো ইরান
ইরানের সঙ্গে সারাদিন আলোচনা, শিগগিরই চুক্তির আশা ট্রাম্পের
সর্বশেষ খবর
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জাকারবার্গকে কেন আলটিমেটাম দিলো ভারত?
জাকারবার্গকে কেন আলটিমেটাম দিলো ভারত?
গুমবিরোধী আইন: তদন্তের দায়িত্ব কি পুলিশেরই হওয়া উচিত? 
গুমবিরোধী আইন: তদন্তের দায়িত্ব কি পুলিশেরই হওয়া উচিত? 
রাজধানীর যেসব সড়‌ক আজ এড়িয়ে চলবেন 
রাজধানীর যেসব সড়‌ক আজ এড়িয়ে চলবেন 
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব