ইরানে নিষিদ্ধ হলেন মার্কিন কর্মকর্তা

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০২০, ১০:১১আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১৭:১১
image

যুক্তরাষ্ট্রের ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের সদস্য এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের সহকারী রিচার্ড গোলডবার্গের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। সে দেশের বার্তা সংস্থা আইআরএনএ-কে উদ্ধৃত করে ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানে নিষিদ্ধ হলেন মার্কিন কর্মকর্তা

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে ওই মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে। এতে বলা হয়েছে, মানবাধিকার লঙ্ঘন ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্য মোকাবিলার লক্ষ্যে ইরানে যে আইন রয়েছে তার ওপর ভিত্তি করেই গোলবার্গের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইরানের বিরুদ্ধে চলমান অর্থনৈতিক নিষেধাজ্ঞায় এই মার্কিন কর্মকর্তার উল্লেখযাগ্য ভূমিকা রয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।

রিচার্ড গোলডবার্গ সম্প্রতি বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমে নিবন্ধ লিখে ট্রাম্প প্রশাসনকে এই পরামর্শ দিয়েছেন যে, ইউরোপের বিভিন্ন ব্যাংক এবং সুইফট সিস্টেমের সঙ্গে জড়িত যেসব সদস্য ইরানের সঙ্গে অর্থনৈতিক লেনদেন করবে তাদের যেন নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসা হয়। একইসঙ্গে তিনি প্রস্তাব দিয়েছেন যে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) যতদিন ইরানকে কারিগরি সহযোগিতা দিয়ে যাবে ততদিন এই সংস্থাকে আর্থিক অনুদান দেওয়া বন্ধ রাখতে হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে ২০১৯ সালের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস এবং এর পরিচালকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম