‘বিশ্বাসই হচ্ছে না বেঁচে আছি’

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০২০, ১১:৫৩আপডেট : ০৫ আগস্ট ২০২০, ১১:৫৮
image

‘বিশ্বাসই হচ্ছে না বেঁচে আছি’; লেবাননের বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়া নাদা হামজা বিস্ফারিত ও আতঙ্কগ্রস্ত চোখে এভাবেই বর্ণনা করছিলেন পরিস্থিতি। বৈরুতের এই বাসিন্দা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেছেন, লেবাননের বৈদ্যুতিক স্থাপনার কয়েক মিটার দূরে ছিলেন তিনি। স্থাপনাটি বৈরুত বন্দরের সঙ্গেই। বিস্ফোরণের ভয়াবহতায় গাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি। দৌড়াতে শুরু করেন পাগলের মতো। একটি ভবনের নিচে আশ্রয় নেন।

‘বিশ্বাসই হচ্ছে না বেঁচে আছি’

‘...পরে দেখলাম ভবনটি ধ্বংস হয়ে গেছে। বাবা-মাকে ফোন করার চেষ্টা করলাম। কোনোভাবেই তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারছিলাম না। বিশ্বাস হচ্ছে না, এখনও বেঁচে আছি।’ যোগ করেন তিনি।

বিস্ফোরণের সময় বৈরুতের বাইরে ছিলেন আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুতের সহযোগী অধ্যাপক নাসের ইয়াসিন। তিনি বলেছেন, বৈরুতের বাইরে থাকলেও মনে হচ্ছিল পাশেই বিস্ফোরণ ঘটেছে। চারপাশ তখন কেঁপে কেঁপে উঠছিল। ‘আমি লেবাননের গৃহযুদ্ধের মধ্যে বড় হয়েছি, ইসরায়েলের আগ্রাসন দেখেছি। তবে এত বড় বিস্ফোরণ আমার জীবনে কখনও ঘটেনি। এখনও আমরা জানি না, কী ঘটেছে।’ বলেন তিনি।

ঘটনার পর পরই আহতদের চিকিৎসা দিতে হাসপাতালে ছুটে গেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ খলিফা। বিস্ফোরণের সময় তিনি নিজের বাড়িতেই ছিলেন। মোহাম্মদ খলিফা বলেছেন, ‘বিস্ফোরণের সময় আমি চিৎকার করছিলাম। পরিবারের সবাইকে সচেতন হতে বলছিলাম। বলছিলাম ভূমিকম্প হচ্ছে। তখনই সবকিছু ভেঙে পড়তে শুরু করলো।’

‘কোনভাবে সেখান থেকে আমি বেরিয়ে এলাম। বাসায় পরিবারের সদস্যদের ফেলে রেখে দৌড়ে ছুটেছি হাসপাতালে, যদি একটি প্রাণ রক্ষা করতে পারি। লেবানন এমনিতেই অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত খারাপ একটি পরিস্থিতিতে। এখন এই অবস্থায় মেডিকেল সরঞ্জাম সহ সবকিছুতেই সঙ্কট রয়েছে। যা আছে তা নিয়েই পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছি। ক্ষয়ক্ষতির পরিমাণ বর্ণনা করার মতো নয়।’ বলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী।

বিস্ফোরণের স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে ছিলেন সেনাবাহিনীর সাবেক জেনারেল খালেদ হামাদ। তিনি বলেছেন, এ এক বিপর্যয়। রাস্তার সব জায়গায় ছড়িয়ে আছে ভাঙ্গা কাচ। রাস্তায় পড়ে আছে বহু আহত মানুষ। সব কিছুই যেন বৈরুতে গৃহযুদ্ধের শেষ দিনটির কথা স্মরণ করিয়ে দিচ্ছে।

এ ঘটনাকে ‘প্রাকৃতিক বিপর্যয়’ আখ্যা দিয়েছেন সাংবাদিক হাবিব বাত্তাহ। তিনি  বলেন, বিপর্যয়ের জন্য মোটেও প্রস্তুত নয় লেবানন। কেননা সেখানে সব সময় বসবাস করি এক বড় ধ্বংসলীলার আতঙ্ক বুকে নিয়ে। যদি এই দেশে একটি প্রাকৃতিক দুর্যোগ বা ভূমিকম্প হয় তাহলে তা মোকাবিলার জন্য জরুরি প্রস্তুতি নেই। মহাসড়কে নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ নেই, যা এক চরম বিপজ্জনক ব্যাপার।

রক্তে সারা শরীর সয়লাব একজন ব্যক্তির। বৈরুতে কী হয়েছে, তার কী ঘটেছে তার কিছুই তিনি বুঝতে পারছিলেন না। তিনি বলেন, ‘আমি মাছ ধরছিলাম। শুনলাম পাশেই আগুন লেগেছে। তাই বাড়ির দিকে পা বাড়ালাম। এরপর শুনি বিস্ফোরণের শব্দ। তখনই আমার এই অবস্থা। আমি আহত। এটুকুই জানি।’

রক্তে ভিজে আছে আরেকজন ব্যক্তির মুখ। তিনি বলেন, ‘আমার গাড়ি ঘটনাস্থলের কাছাকাছি ছিল। কিন্তু তা বিস্ফোরণে গড়িয়ে যেতে থাকে। এতে জানালার কাচ ভেঙে আমার শরীর ক্ষতবিক্ষত হয়েছে।’

/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম