ভারতে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২০, রাতেই উদ্ধারকাজ সমাপ্ত

বিদেশ ডেস্ক
০৮ আগস্ট ২০২০, ০৩:১৯আপডেট : ০৮ আগস্ট ২০২০, ০৩:২৩

ভারতে শুক্রবারের বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এর আগে প্রাথমিকভাবে অন্তত ১৬ আরোহীর মৃত্যুর কথা বলা হয়েছিল। তবে রাতে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে এখন পর্যন্ত পাইলট ও তার সহকারীসহ অন্তত ২০ জনের মৃত্যুর কথা জানা গেছে। মৃতদের মধ্যে আছে চার শিশুও রয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১২৩ জন। এর মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবার দিবাগত মধ্যরাতেই উদ্ধারকাজ শেষ হয়েছে।  ভারতে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২০, রাতেই উদ্ধারকাজ সমাপ্ত

প্রায় ২০০ আরোহী নিয়ে দুবাই থেকে ফিরছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি। স্থানীয় সময় শুক্রবার রাত ৮টার আগে ভারী বৃষ্টিপাতের মধ্যে অবতরণের সময় এটি দুর্ঘটনায় পড়ে।

বিমানটিতে মোট ১৭৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, ১০টি শিশু এবং পাঁচ জন কেবিন ক্রু ছিলেন। করোনাভাইরাস মহামারির সময়ে বিভিন্ন দেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার অংশ হিসেবেই এটি কালিকট বিমানবন্দরে পৌঁছায়।

ভারতীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের মধ্যে অবতরণের সময় বিমানটি পূর্ণ গতিতে ছিল। সেটি রানওয়ে থেকে পিছলে বেরিয়ে যায়।

টুইটারে দেওয়া পোস্টে ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, এ ঘটনা তদন্তে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।

দুই বার প্লেন ল্যান্ড করতে গিয়ে পাইলট ব্যর্থ হন বলে জানা গেছে। বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরি জানান, বৃষ্টির মধ্যে পিছলে যায় বিমানটি। বিমানবন্দরের দেয়াল ভেঙে সেটি ৩৫ ফুট এগিয়ে যায়। বিমানটি দুই টুকরো হয়ে গেছে।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, পুলিশ ও দমকল বাহিনীকে প্রয়োজনীয় যাবতীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। যাতে উদ্ধারকাজ ঠিকভাবে হয় ও সুচিকিৎসার বন্দোবস্ত হয়, সেদিকে খেয়াল রাখা হয়েছে। 

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে কেরালায় ভারী বৃষ্টিপাত চলছে। বৃহস্পতিবার গভীর রাতে কেরালার ইদুক্কি জেলায় চা শ্রমিকদের একটি কলোনিতে ভারী বৃষ্টিপাতের পর ব্যাপক ভূমি ধসে অন্তত ১৫ জন নিহত হয়। ওই ঘটনায় আরও অন্তত ৫০ জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে ২০১০ সালের মে মাসে ম্যাঙ্গালোর বিমানবন্দরের রানওয়েতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আরেকটি বিমান বিধ্বস্ত হয়ে ১৫৮ জন নিহত হয়।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম