এয়ার ইন্ডিয়ার ৫০ পাইলট বরখাস্ত

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০২০, ১২:০০আপডেট : ১৬ আগস্ট ২০২০, ১২:০৪
image

নজিরবিহীনভাবে সংস্থার ৫০ পাইলটকে বরখাস্ত করেছে এয়ার ইন্ডিয়া। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন জানিয়েছে, বরখাস্তের কারণ হিসেবে  সাম্প্রতিক পরিস্থিতিকেই দায়ী করা হয়েছে। তবে বরখাস্তের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

এয়ার ইন্ডিয়ার ৫০ পাইলট বরখাস্ত

গত বছর জুলাই মাসে এয়ার ইন্ডিয়ার ৫০ জন পাইলট সময়মতো বেতন না দেওয়া-সহ আরও বেশ কিছু ঘটনার প্রতিবাদ জানিয়ে ইস্তফা দেন। তবে সেই সময় তাদের ইস্তফার আবেদন গৃহীত হয়নি। পরে নিয়ম মেনে ছ'মাসের মধ্যে ইস্তফার আবেদন ফিরিয়ে নেন ওই পাইলটেরা।

নিউজ এইটিন জানিয়েছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) ওই ৫০ জনকেই বরখাস্তের চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, তাঁদের দেওয়া ইস্তফাই গ্রহণ করা হল। এবং এ-ও বলা হয়েছে যে, চিঠি পাওয়ার পর থেকেই সংশ্লিষ্ট পাইলট আর এয়ার ইন্ডিয়ার কর্মী থাকবেন না।

এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছে ইন্ডিয়ান কমার্শিয়াল পাইলট অ্যাসোসিয়েশন (আইসিপিএ)। সংস্থার তরফে জানানো হয়েছে, যে ভাবে কোনও নোটিস ছাড়াই ওই ৫০ জন পাইলটকে বরখাস্ত করা হয়েছে, তা সম্পূর্ণ বেআইনি।

সংস্থার পক্ষ থেকে এয়ার ইন্ডিয়া এবং কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরীকে চিঠি দেওয়া হয়েছে। আইসিপিএ-র তরফে বলা হয়েছে, যে ভাবে এয়ার ইন্ডিয়া পাইলটদের ছাঁটাই করেছে, তা শুধুই নজিরবিহীন নয়, বিমান পরিষেবা শিল্পের জন্যও ক্ষতিকারক। 

/বিএ/
সম্পর্কিত
ভারত মণ্ডপমের ভেতরে কী আছে?
ভারতের আপত্তিতে বছরের পর বছর ব্রিকসের বাইরে পাকিস্তান
ভারতের ‘অ্যাডভেঞ্চার ক্যাপিটাল’ ঋষিকেশ, কেন ছুটছেন পর্যটকেরা?
সর্বশেষ খবর
ঘর সাজাতে গিয়ে যে খরচগুলো অপ্রয়োজনীয়
ঘর সাজাতে গিয়ে যে খরচগুলো অপ্রয়োজনীয়
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
আশির দশকের ছবি বানালেন, কিন্তু আপনার আসল ছবির কী হয়?
আশির দশকের ছবি বানালেন, কিন্তু আপনার আসল ছবির কী হয়?
ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে: রিজভী
ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে: রিজভী
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে