জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:০২আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৮

জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ইয়োশিহিদে সুগা। বুধবার দেশটির পার্লামেন্ট নতুন প্রধানমন্ত্রী হিসেবে তাকে নির্বাচিত করে। এর আগে তাকে ক্ষমতাসীন দলের নতুন নেতা নির্বাচিত করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা

প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টের নিম্নকক্ষে ৪৬২ জনের মধ্যে ৩১৪ জনই সুগাকে সমর্থন দেন। তবে পার্লামেন্টে ক্ষমতাসীন জোটের ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা থাকায় আগে থেকেই তার জয়ের ব্যাপারে কোনও সন্দেহের অবকাশ ছিল না।

গত আগস্টে স্বাস্থ্যগত কারণে পদত্যাগের ঘোষণা দেন জাপানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। এরপর থেকেই তার উত্তরসূরি হিসেবে আবে-র ডান হাত হিসেবে পরিচিত ইয়োশিহিদে সুগা-র নাম শোনা যাচ্ছিল। নির্বাচিত হওয়ার পর দেশের সাধারণ মানুষ ও গ্রামীণ সম্প্রদায়ের স্বার্থ উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

পূর্বসূরির অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা এবং করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত দেশের অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করার কথা জানিয়েছেন তিনি।

বুধবার নিজ মেয়াদের সর্বশেষ মন্ত্রিপরিষদ বৈঠকে অংশ নেন শিনজো আবে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে, প্রায় আট বছর ক্ষমতায় থাকাকালে নিজ অর্জন নিয়ে সন্তুষ্টির কথা জানান ইয়োশিহিদে সুগা।

নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মেয়াদে মুখ্য মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেছেন। রবিবার বিকাল নাগাদ তার নতুন মন্ত্রিপরিষদ গঠনের কথা রয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম