লকডাউনে ঘণ্টায় ৯০ কোটি রুপি আয় করেছেন মুকেশ আম্বানি

বিদেশ ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২০, ১৩:০০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৩:১৪
image

বিশ্বের প্রথম পাঁচ ধনী ব্যক্তির তালিকায় একমাত্র ভারতীয় মুকেশ আম্বানি। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির জেরে লকডাউনের সময় যখন ভারতের একের পর এক কলকারখানা, কোম্পানি বন্ধ হয়েছে; সেইসময় রিলায়েন্স কর্ণধারের সংস্থায় বিনিয়োগের সুনামি এসেছে। হিসাব করে দেখা গেছে, গোটা লকডাউন পর্বে প্রতি ঘণ্টায় ৯০ কোটি ভারতীয় টাকা আয় করেছেন মুকেশ আম্বানি।

মুকেশ আম্বানি

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, লকডাউনের সময় ফেসবুক থেকে শুরু করে একাধিক বহুজাতিক সংস্থা রিলায়েন্স-এর শেয়ার কিনে অংশীদার হয়েছে। আর ফুলে ফেঁপে উঠেছে আম্বানির সম্পত্তি। ইন্ডিয়ার ধনী ব্যক্তির তালিকায় এ নিয়ে টানা নবমবার তিনি শীর্ষে। মুকেশ আম্বানির বর্তমান ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৫৮ হাজার ৪০০ কোটি টাকায়। শুধু ফেসবুক, গুগল, সিলভার লেকের মতো দুনিয়া খ্যাত সংস্থার সঙ্গে জোট বেঁধে তিনি আয় করেছেন ২ লাখ ৭৭ হাজার ৭০০ কোটি ভারতীয় টাকা।

সেই মার্চ মাস থেকে শুরু করে আম্বানির মোট সম্পত্তির পরিমাণ তাকে এশিয়ার ধনীতম ব্যক্তির শিরোপা দিয়েছে। তালিকায় থাকা বাকি পাঁচ এশীয় ধনীর সম্মিলিত সম্পদের তুলনায় তার মোট সম্পত্তির পরিমাণ অনেক বেশি। একাধারে তিনি বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি হয়ে গেছেন।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের