ফাইজার ও মডার্না ভ্যাকসিনের এক ডোজ যথেষ্ট নয়

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০২১, ১০:০০আপডেট : ০৭ মার্চ ২০২১, ১০:০০

করোনাভাইরাস থেকে দীর্ঘমেয়াদি সুরক্ষার জন্য ফাইজার ও মডার্নার টিকার এক ডোজ যথেষ্ট নয় বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। শনিবার (০৬ মার্চ) সে দেশের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে,  বিজ্ঞানীরা দেখেছেন করোনা প্রতিরোধে ফাইজার ও মডার্নার টিকার এক ডোজ দীর্ঘমেয়াদি সুরক্ষার ক্ষেত্রে যথেষ্ট প্রমাণ নেই।

গত ২ মার্চ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও মানবসেবা সচিব নরিস কোচরানকে লেখা চিঠিতে যুক্তরাষ্ট্রের ৭ জন চিকিৎসক ‘যত তাড়াতাড়ি সম্ভব ফাইজার ও মডার্নার টিকার দুই ডোজের পরিবর্তে এক ডোজ জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়ার বিষয়টি বিবেচনার অনুরোধ করেছিলেন। যার প্রেক্ষিতে মার্কিন বিজ্ঞানীরা গবেষণা করে দেখেন ফাইজার ও মডার্নার টিকার এক ডোজ করোনা প্রতিরোধে যথেষ্ট নয়।

এফডিএ-র জীববিজ্ঞান মূল্যায়ন এবং গবেষণা বিভাগের পরিচালক পিটার মার্কস ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, কোভিড -১৯ এবং এ সম্পর্কিত রোগে হাসপাতালে ভর্তি ও মৃত্যু প্রতিরোধের জন্য ফাইজার ও মডার্নার টিকা যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়। তবে এই টিকা দুটির এক ডোজ দীর্ঘমেয়াদি সুরক্ষার ক্ষেত্রে যথেষ্ট নয়।

এদিকে, যুক্তরাষ্ট্রে ফাইজার ও মডার্নার টিকার পাশাপাশি নতুন জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া শুরু হয়েছে। এর বৈশিষ্ট্য হলো, এক ডোজ টিকাই যথেষ্ট। দ্বিতীয় ডোজের দরকার নেই। কিন্তু ফাইজার, মডার্না বা অক্সফোর্ডের টিকা প্রথম ডোজ নেওয়ার ৪ থেকে ১২ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ নিতে হয়। নাহলে পুরোপুরি সুরক্ষা পাওয়া যায় না।

যুক্তরাষ্ট্রের কিছু বিজ্ঞানী এবং আইনবিদ সব ভ্যাকসিনের জন্য এক ডোজ করার আহ্বান জানিয়ে বলেছিলেন, জনসনের মতো অন্য ভ্যাকসিনগুলোর এক ডোজ টিকা কার্যকর হতে পারে। তাই তারা দাবি করেন সব ভ্যাকসিনের জন্য এক ডোজ করা হলে যুক্তরাষ্ট্রে টিকা দেওয়ার গতি ত্বরান্বিত হবে।

/বিএ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি