ডেল্টার বিরুদ্ধে ফাইজার-অক্সফোর্ড কার্যকর, দিতে হবে দুই ডোজ

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০২১, ১৮:৩৯আপডেট : ২২ জুলাই ২০২১, ২১:৫৬

যুক্তরাষ্ট্রের ফাইজার-বায়োএনটেক এবং ব্রিটেনের অক্সফোর্ড ভ্যাকসিন করোনাভাইরাসের অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকরের উল্লেখযোগ্য প্রমাণ মিলেছে। এরমধ্যে ফাইজারের দুই ডোজ টিকা ডেল্টার বিরুদ্ধে ৮৮ শতাংশ ও অক্সফোর্ডের ৬৭ শতাংশ কাজ করতে সক্ষম। বুধবার নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনের প্রকাশিত গবেষণায় এমন তথ্য জানা গেছে।

করোনাভাইরাসের অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টে বিশ্বজুড়ে আতঙ্ক বিরাজ করছে। কারণ, এই শক্তিশালী ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এতে বিশাল জনগোষ্ঠী সংক্রমিত হওয়ার প্রবল আশঙ্কা থাকে। এই ডেল্টার বিরুদ্ধে কোভিড প্রতিরোধী ভ্যাকিসন কতটুকু কার্যকর তা নিয়ে চলছে বিস্তর গবেষণা। এবার বিশেষজ্ঞদের গবেষণায় আশার খবর পাওয়া গেলো।

নতুন গবেষণায় বেরিয়ে এসেছে, মার্কিন ওষুধ প্রতিষ্ঠান ফাইজারের দুই ডোজ টিকা ডেল্টার বিরুদ্ধে ৮৮ শতাংশ কাজ করছে। মারাত্মক আলফার ধরনের বিরুদ্ধেও এটি ৯৩ দশমিক ৭ শতাংশ পর্যন্ত কার্যকর।

যুক্তরাজ্যের সরকারি সংস্থা পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই)-এর গবেষকরা বলছেন, ডেল্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অক্সফোর্ডের দুই ডোজ বেশ কার্যকর। আলফার ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও ৭৪ দশমিক ৫ শতাংশ কার্যকরের প্রমাণ পাওয়া গেছে। গড়ে ৬৬ শতাংশ সুরক্ষা দেবে এই টিকা। তবে এই দুই কোম্পানির টিকার এক ডোজে গড়ে ৩০ শতাংশ কার্যকর।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে উদ্বেগ কতটা?
অ্যাস্ট্রাজেনেকার টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে কিনা, খতিয়ে দেখার নির্দেশ
কোভিড টিকা নিয়ে ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম