ইস্তানবুলে আত্মঘাতী হামলার পেছনে আইএস!

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৬, ১০:২৮আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১০:৩০

তুরস্কের ইস্তানবুল নগরে এক আত্মঘাতী বোমা হামলায় ১০ জন নিহত হয়েছেন।এই ঘটনায় ইসলামিক স্টেটের যোগসাজশ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার ইস্তানবুলের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্রের কাছে এই হামলা চালানো হয়। নিহতদের বেশিরভাগই জার্মানির নাগরিক বলে জানিয়েছে তুরস্কের কর্মকর্তারা।  তুরস্কে বোমা হামলার পর জার্মানদের প্রতি সতর্কবার্তা দেওয়া হয়েছে
তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগু বলেন, ‘আমরা নিশ্চিত হামলাকারী একজন বিদেশী ও সে দাইশ সদস্য।’ তিনি আরও বলেন, ‘তুরস্ক দাইশ বিরোধী পদক্ষেপে এক পাও পিছু হটবে না। হামলাকারী ও তার সঙ্গে সংশ্লিষ্ট সকল সূত্র শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
নিহতদের মধ্যে আটজনই জার্মান হওয়ায় বার্লিন থেকে জার্মানির নাগরিকদের এক সতর্কবার্তা পাঠানো হয়েছে। বার্তাইয় জার্মান নাগরিকদের ইস্তানবুল ও তুরস্কের অন্যান্য স্থানে ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছে।
এদিকে পেরুর পররাষ্ট্রমন্ত্রী জানান, ওই হামলায় পেরুর এক নাগরিকও নিহত হয়েছেন। এ ছাড়াও আহত ১৫ জনের মধ্যে আছেন পেরুর এক নারী।

প্রসঙ্গত, এর আগে ইস্তানবুলের এই হামলাকারীকে সিরীয় নাগরিক বলে শনাক্ত করেছিল তুরস্কের কর্মকর্তারা। তার প্রকৃত পরিচয় খুঁজে বের করার জন্য তদন্ত এখনও চলছে। সূত্র: গার্ডিয়ান

/ইউআর/  

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি