আপিল করবেন ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী

বিদেশ ডেস্ক
০৮ নভেম্বর ২০২১, ১৫:৩৬আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৫:৩৮

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে নৃশংস হামলার ঘটনায় দোষী সাব্যস্ত ব্রেন্টন ট্যারান্টের শাস্তির বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে তার আইনজীবী। অপরাধী ব্রেন্টন তখন চাপের মুখে আদালতে দোষ স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

এ বিষয়ে তার আইনজীবী টনি এলিস (৩১) বলেন, ‘ব্রেন্টন ট্যারান্ট সেই সময়ের দোষ স্বীকার করা নিয়ে এখন প্রশ্ন তুলছেন। বন্দুকধারী বলেছেন, দোষ স্বীকার করাতে রিমান্ডে থাকাকালীন তার ওপর অমানবিক চাপ দেওয়া হয়েছে। এতে বাধ্য হয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন’।

রেডিও নিউজিল্যান্ডকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও জানান, ‘ ব্রেন্টন সিদ্ধান্ত নিয়েছিলেন যে, দোষ স্বীকার করাই হলো সবচেয়ে সহজ উপায়’।

২০১৯ সালের ১৫ মার্চ নিউজিল্যান্ডের লিনউড ও আল নূর মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যা করে ট্যারান্ট। সেই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় তাকে। ওই সময় খেলতে যাওয়া বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররাও ছিলেন নিউজিল্যান্ডে। অল্পের জন্য রক্ষা পান তারা।

/এলকে/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
মসজিদই নেই, অথচ ৩ লাখ টাকা বরাদ্দ নিলেন বিএনপি নেতা
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী