বাংলাদেশকে পাঁচ লাখ ৫৯ হাজার ডোজ ভ্যাকসিন দিচ্ছে মালয়েশিয়া

বিদেশ ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২১, ২২:৪০আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ২২:৪০

বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার উৎপাদিত করোনাভাইরাসের পাঁচ লাখ ৫৯ হাজার ২০০ ডোজ ভ্যাকসিন দেবে মালয়েশিয়া। এশিয়ার আরেক দেশ লাওসকেও দুই লাখ ৮৩ হাজার ৪০০ ডোজ টিকা দেবে কুয়ালালামপুর। বাংলাদেশ ৬ ডিসেম্বরই এই সরবরাহ পাবে। আর লাওস পাবে ৮ ডিসেম্বর। মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী খায়েরি জামালউদ্দিনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য স্টার।

মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী খায়েরি জামালউদ্দিন বলেছেন, ৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যার মাত্র ২০ শতাংশ এবং লাওসের জনসংখ্যার ২৪ শতাংশ কোভিডের পূর্ণ ডোজ টিকা পেয়েছে।

খায়েরি বলেন, দুই দেশকে এসব ভ্যাকসিন সরবরাহের পরও মালয়েশিয়ায় প্রাপ্তবয়স্ক এবং কিশোর-কিশোরীদের টিকাদান কর্মসূচির জন্য পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ রয়েছে। বুস্টার ডোজের জন্য উপযুক্তদের জন্য সেটিরও মজুদ রয়েছে।

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রত্যাশা, তাদের সরবরাহকৃত ভ্যাকসিন কোভিড মহামারির বিস্তার রোধ করতে এবং নিজ নিজ দেশে টিকা দেওয়ার হার বাড়াতে বাংলাদেশ ও লাওসের সরকারের প্রচেষ্টাকে সহায়তা করবে।

মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বলেন, কম টিকা দেওয়ার হার রেকর্ড করা দেশগুলোকে চিহ্নিত করে তাদের সহায়তা দেওয়া অব্যাহত রাখবে কুয়ালালামপুর।

তিনি বলেন, ইতোপূর্বে জাপান, যুক্তরাষ্ট্র, চীন এবং যুক্তরাজ্যের কাছ থেকে মোট ২৯ লাখ ১৩ হাজার ৭৯০ ডোজ ভ্যাকসিন পেয়েছে মালয়েশিয়া। এটি এখানে টিকাদানের হার বাড়াতে সাহায্য করেছে। এখন মালয়েশিয়াও অন্যান্য দেশের প্রয়োজনে তাদের জন্য একইভাবে কাজ করবে।

/এমপি/
সম্পর্কিত
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
পাকিস্তান ও মালয়েশিয়ার ভূমিকায় কৃতজ্ঞ ইরানের প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি