ভ্রমণ নিষেধাজ্ঞা অকার্যকর, এটি ওমিক্রন থামাবে না: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২১, ২৩:৩৩আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ২৩:৩৩

কোভিড-১৯ নিয়ন্ত্রণের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা অকার্যকর। এটি ওমিক্রন সংক্রমণ থামাবে না। এমন মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনাভাইরাসের অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে এরইমধ্যে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে ডব্লিউএইচও বলছে, টিকা নেওয়া এবং মাস্ক পরা কোভিডের এই স্ট্রেইনটির অগ্রযাত্রা নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওমিক্রন মোকাবিলায় ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে কথা বলেছেন ডব্লিউএইচও-এর ইউরোপের আঞ্চলিক পরিচালক ড. হ্যান্স ক্লুজ। তিনি বলেন, সংক্রমণ মোকাবিলায় বিভিন্ন ফ্লাইটে জারি করা নিষেধাজ্ঞা কাজে আসেনি। অনেক দেরি হয়ে গেছে। কারণ ওমিক্রন ইতোমধ্যেই সর্বত্র রয়েছে।

ওমিক্রনের প্রভাবে মানবদেহে আরও গুরুতর কোনও রোগ ছড়ায় কিনা বর্তমানে সেটি নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা। একইসঙ্গে এই স্ট্রেইনের বিরুদ্ধে বিদ্যমান ভ্যাকসিনের কার্যকারিতা নিয়েও কাজ করছেন তারা।

পর্যাপ্ত তথ্যের অভাবে বিভিন্ন দেশের সরকার ওমিক্রন শনাক্তের ঘটনায় আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা ও কড়াকাড়ি আরোপ করেছে। মহামারির শুরুতে বিলম্বিত পদক্ষেপ নেওয়ায় সমালোচনার মুখে থাকা বিশ্বনেতারা এখন দ্রুত পদক্ষেপ নিতে উদগ্রীব। তবে অনেক বিশেষজ্ঞ প্রশ্ন তুলছেন, ভ্রমণ নিষেধাজ্ঞা মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া কিনা। এর মধ্যেই এই ধরনের নিষেধাজ্ঞাকে অকার্যকর বলে মন্তব্য করলেন ডব্লিউএইচও-এর ইউরোপের আঞ্চলিক পরিচালক ড. হ্যান্স ক্লুজ।

/এমপি/
সম্পর্কিত
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
কঙ্গো ও উগান্ডায় ইবোলার প্রকোপ, বিশ্বজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি
বিশ্বজুড়ে হঠাৎ আলোচনায় ‘হান্টাভাইরাস’, কতটা ভয়ংকর?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক