‘এত পাখি কোথায় রাখি’

বিদেশ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২১, ২১:০০ আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ২১:০০

যুক্তরাষ্ট্রের একটি প্রাণী কল্যাণ গোষ্ঠী জানিয়েছে, ৮ শতাধিক বাজরিগার পাখি তাদের কাছে হস্তান্তরের ঘটনায় তারা অবাক হয়েছে। ডেট্রয়েট অ্যানিমেল ওয়েলফেয়ার গ্রুপ নামের প্রতিষ্ঠানটি ফেসবুকে লিখেছে, ‘বড়দিনের উপহার, যা আমরা প্রত্যাশা করিনি’।

পাখিগুলো দুটি ধাপে তাদের কাছে পাঠানো হয়েছে। এগুলো পাঠিয়েছেন পাখিগুলোর মালিকের ছেলে। ওই মালিক এগুলো একটি কক্ষে রেখেছিলেন। আশ্রয়কেন্দ্র কক্ষটির পরিস্থিতি ‘খুব অস্বাস্থ্যকর’ বলে উল্লেখ করেছে।

গ্রুপটি আরও লিখেছে, মালিকের দায়িত্বজ্ঞানহীনতা ক্ষুব্ধ করার মতো।

২৩ ডিসেম্বর সাতটি খাঁচায় প্রথম ধাপে ৪৯৭টি পাখি পাঠানো হয়। ২৬ ডিসেম্বর পাখি মালিকের ছেলে আরও ৩৩৯টি বাজরিগার নিয়ে আসেন।

গ্রুপটি লিখেছে, ‘আমরা হতবাক। কিন্তু পাখিগুলোকে আমরা ফিরিয়ে দিতে পারিনি।’

গ্রুপটির পরিচালক কেলি লেবন্টি জানান, মালিকের ছেলে জানিয়েছেন তার বাবা কয়েকটি পাখি পালন করতে চেয়েছিলেন। কিন্তু এক সময় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যা। এখন তিনি পাখিগুলোর পেছনে প্রতি মাসে ১ হাজার ২০০ ডলার খরচ করছেন। 

কেলি বলেন, পাখিগুলোর অবস্থা খুব খারাপ ছিল। অনেকগুলো খাঁচার ভেতরে নড়াচড়া করতে পারছিল না। আমাদেরকে সেগুলোকে বের করে ভিন্ন ভিন্ন খাঁচায় রাখতে হয়।

গ্রুপটি জানিয়েছে, একজন পশু চিকিৎসক পর্যালোচনা করার পর পাখিগুলোকে পোষার জন্য নেওয়া যাবে। তারা লিখেছে, একটি বাজরিগার পালন করা চাট্টিখানি কথা নয়, ৬-১৫ বছরের প্রতিশ্রুতি। যে কোনও প্রাণী পরিবারের অংশ হওয়া উচিত।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে নিজেদের পোষা প্রাণীকে উপযুক্তভাবে লালন-পালন না করলে মালিককে বিচার হতে পারে।

লেবন্টি জানান, তারা এখনও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেননি। তাদের কাছে সহযোগিতা চেয়ে পরিবারটি সঠিক কাজ করেছে। সূত্র: এএফপি

/এএ/
সম্পর্কিত
ওপেনএআইয়ের সভাকক্ষে আড়ি পাতার যন্ত্র, যুক্তরাষ্ট্রে সৌদি নাগরিক গ্রেফতার
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
৪৩ বছরের ক্যারিয়ারে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপোর
সর্বশেষ খবর
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
শিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে টাকা দাবি, পারে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
শিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে টাকা দাবি, পারে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত